এক্সপ্লোর

‘আন্তর্জাতিক দায়বদ্ধতা’র কথা বলে কাশ্মীর নিয়ে ভারতকে আলোচনার প্রস্তাব পাকিস্তানের

ইসলামাবাদ: কাশ্মীর নিয়ে আনুষ্ঠানিক ভাবে ভারতকে আলোচনার প্রস্তাব দিল পাকিস্তান। নয়াদিল্লি অবশ্য আগেই জানিয়ে দিয়েছিল, কাশ্মীর নিয়ে আলোচনার প্রশ্নই নেই, কথা হতে পারে শুধু ভারত-পাক সম্পর্কের ‘প্রাসঙ্গিক ও চলতি’ ইস্যুগুলি নিয়েই।  তা সত্ত্বেও আজ ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালেকে ডেকে আলোচনার আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানান পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া। তিনি বলেন,  বিদেশসচিব আজ অপরাহ্নে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠান। ভারত, পাকিস্তান বিরোধের মূলে থাকা কাশ্মীর নিয়ে আলোচনার জন্য ভারতীয় বিদেশসচিবকে পাকিস্তান  সফরে আসার আমন্ত্রণের চিঠিটি তাঁকে দেন। ঘটনাচক্রে কাশ্মীর নিয়ে দু দেশের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে বাদানুবাদের জেরে। তার মধ্যেই এই আমন্ত্রণপত্র। জাকারিয়ার বিবৃতিতে বলা হয়েছে,  রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে জ্ম্মু ও কাশ্মীর বিরোধ মিটিয়ে ফেলতে ভারত ও পাকিস্তান, উভয় দেশের আন্তর্জাতিক দায়বদ্ধতার কথা বলা হয়েছে চিঠিতে। গত সপ্তাহেই পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ জানান, এ মাসের গোড়ায় হওয়া পাক  রাষ্ট্রদূতদের এক সম্মেলনে ঠিক হয়, ভারতের সঙ্গে আলোচনায় বসবে পাকিস্তান।  তবে তারপর ভারতের সংসদেই কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়ে দেন, ইসলামাবাদের সঙ্গে কাশ্মীর নিয়ে কথা বলার কোনও প্রশ্নই নেই, ভারত শুধু পাকিস্তানের জোর করে দখল করে রাখা কাশ্মীরের ভূখণ্ড নিয়ে কথা বলতেই আগ্রহী।      

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
Ashutosh Ranka Press Meet: 'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
Dhruv Rathee: 'আমাকে অপহরণ করা হয়েছে...', শনিবার কী ঘটেছিল ধ্রুব রাঠীর সঙ্গে ? নিজেই জানালেন ভিডিও বার্তার মাধ্যমে
'আমাকে অপহরণ করা হয়েছে...', শনিবার কী ঘটেছিল ধ্রুব রাঠীর সঙ্গে ? নিজেই জানালেন ভিডিও বার্তার মাধ্যমে
CJP Protest Delhi: 'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget