এক্সপ্লোর

Pakistan Temple Attack Update: ভারত গর্জে উঠতেই ব্যবস্থা, হিন্দু মন্দিরে হামলার নিন্দা পাক সংসদে

পাক মন্দিরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবারই ডেকে পাঠানো হয় পাকিস্তানের হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। হিন্দু মন্দিরে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বিদেশমন্ত্রক।

নয়াদিল্লি: ভারত 'হুংকার দিতেই' তড়িঘড়ি ব্যবস্থা নিতে বাধ্য হল পাকিস্তান। হিন্দু মন্দিরে হামলা নিয়ে একযোগে প্রস্তাব পাশ হল পাক সংসদে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাক মন্দিরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবারই ডেকে পাঠানো হয় পাকিস্তানের হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। হিন্দু মন্দিরে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বিদেশমন্ত্রক। পাশাপাশি পাকিস্তানে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।

এ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ''পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর হিংসা ও হেনস্থার ঘটনা ঘটেই চলেছে। অবাধে সংখ্যালঘুদের আরাধ্য স্থানে হামলার ঘটনা ঘটছে।মন্দিরের পাশাপাশি সেখানকার হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পাক প্রশাসন ব্যর্থ।'' নয়াদিল্লির গর্জে ওঠার ফল হাতেনাতে ধরা পড়ল ইসলামাবাদে। পাক সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে হিন্দু মন্দিরে হামলার নিন্দা প্রস্তাব। পাক সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মহম্হদ খান সংসদে প্রথম এই নিন্দা প্রস্তাবটি নিয়ে আসেন। তিনি বলেন, ''সংসদ এই হামলার তীব্র নিন্দা করছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ইমরান খান দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।''

প্রস্তাবে বলা হয়েছে, ''পাকিস্তানে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পাক সংবিধান বদ্ধপরিকর। সংখ্যালঘুদের আরাধ্য দেবতা ও স্থানকে সুরক্ষা নিশ্চিত করবে পাকিস্তান সংসদ। পুরো দেশ ও সরকার এই বিষয়ে একমত। ইসলাম সর্বদা সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করে। পাকিস্তানি হিন্দু ও 'পাকিস্তান হিন্দু কাউিন্সিল'কে আবার জানানো হচ্ছে, দেশে তারা সুরক্ষিত।''

বুধবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশে হিন্দু মন্দিরে এই হামলার ঘটনা ঘটে। জ্বালিয়ে দেওয়া হয় মন্দিরের একাংশ। ভেঙে ফেলা হয়েছে আরাধ্য দেবতার মূর্তি। পুলিশ জানিয়েছে, রহিমা ইয়ার খান জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। যেখানে উত্তেজিত জনতা মন্দিরের ঢুকে হামলা চালায়। যে ভোঙ্গ শহরে হামলা হয়েছে, তা লাহোর থেকে ৫৯০ কিলোমিটার দূরে। 

সেদিনই নিজের ট্যুইটার হ্যান্ডেলে মন্দিরে হামলার ভিডিয়ো পোস্ট করেন তেহরিক-ই-ইনসাফ পার্টির সাংসদ রমেশ কুমার ভঙ্কওয়ানি। প্রশাসনকে এই হামলা রোখার আবেদন করেন তিনি। একাধিক ট্যুইটে ভঙ্কওয়ানি লেখেন, ''মন্দিরে হামলা রুখতে ঢিলেমি দিয়েছে পুলিশ, যা অত্যন্ত লজ্জাজনক। এখনও এলাকায় টেনশন রয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক প্রশাসন। এলাকায় শান্তি বজায় রাখুন। অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানাচ্ছি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget