এক্সপ্লোর

পাকিস্তান ‘ঘুমিয়ে আছে’, করোনাভাইরাস বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে, ইমরানকে নিশানা বিলাবলের

তাঁর মতে, আমরা অর্থনীতিকে পুনরায় বাঁচাতে পারব, কিন্তু মানুষের জীবনকে নয়

ইসলামাবাদ: সামনে করোনাভাইরাস বিপর্যয়, অথচ পাকিস্তান ঘুমিয়ে আছে, চরম বিপর্যয়ের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছে। এভাবে চললে দেশে মৃত্যু সংখ্যা পশ্চিমী দেশগুলির মতোই দাঁড়াবে। কারণ, ইতিমধ্যই, ধুঁকতে থাকা হাসপাতালগুলির চরম বেহাল দশা হয়েছে। বললেন সেদেশের বিরোধী নেতা তথা প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাবল ভুট্টো জারদারি।

তিনি জানান, কোভিড-১৯ সংক্রমণের মোকাবিলা হিসেবে শুধুমাত্র লকডাউনের ওপরই ভরসা রাখছে পাক প্রশাসন। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ঘটাতে সেই খাতে কোনও অর্থ বরাদ্দ করা হচ্ছে না। তেমন কোনও ইচ্ছাই নেই বর্তমান শাসক দলের। ফলত, অচিরে পাকিস্তানে শীঘ্রই ভয়াবহ আকার ধারণ করবে করোনাভাইরাস।

এখনও পর্যন্ত পাকিস্তানে ৯৩ জন মারা গিয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার পেরিয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের মতো দরিদ্র এবং ২১ কোটি জনসংখ্যার দেশে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পাকিস্তানে প্রচুর মানুষ এক জায়গায় গাদাগাদি করে বসবাস করেন। ফলে, এখন করোনা স্রেফ প্রথম পর্যায়ে রয়েছে। এবার যখন প্রকোপ শুরু হবে, তখন পরিস্থিতি ভয়াবহ হবে।

বিলাবল বলেছেন, বিপর্যয়ের শুরু থেকেই নিরাপত্তার একটি মিথ্যে প্রচার করা হচ্ছে। আমাদের মধ্যে বিজ্ঞান ও বাস্তব তথ্যকে অস্বীকার করার একটা প্রবণতা রয়েছে। আন্তর্জাতিক দুনিয়ায় কী ঘটে চলেছে, তা আমরা দেখতে চাই না। যার ফলে, সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ আমরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দিয়েছেন, অর্থনৈতিক দুরবস্থা শুরু হওয়ার আশঙ্কা থাকায় দেশব্যাপী লকডাউন করা তাঁর পক্ষে সম্ভব নয়। এজন্য প্রবল সমালোচিত হতে হয়েছে তাঁকে। বিভিন্ন প্রদেশ অবশ্য নিজেদের উদ্যোগে সম্পূর্ণ লকডাউন করেছে। অফিস থেকে শুরু করে কল-কারখানা ও স্কুল-কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ। কিন্তু, তাতে অর্থনীতি মার খাওয়ায় এখন পাক সরকার নিষেধাজ্ঞা শিথিত করতে প্রদেশগুলির ওপর চাপসৃষ্টি করছে।

বিলাবল জানান, করোনার প্রকোপ আটকাতে গোটা পাকিস্তানে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছেন প্রাদেশিক স্বাস্থ্য উপদেষ্টা, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। তিনি বলেন, শুধু যদি ভালোর আশা করে বসে থাকি এবং খারাপের জন্য নিজেদের প্রস্তুত না করি তাহলে পাকিস্তানে বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি হবে। তাঁর মতে, আমরা অর্থনীতিকে পুনরায় বাঁচাতে পারব, কিন্তু মানুষের জীবনকে নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget