এক্সপ্লোর

Park Street Fire: পার্কস্ট্রিটে এপিজে হাউসের পাঁচতলায় আগুন

ফের পার্কস্ট্রিটে আগুন। এপিজে হাউসের পাঁচতলায় আগুন।

কলকাতা : ফের পার্কস্ট্রিটে আগুন। এপিজে হাউসের পাঁচতলায় আগুন লাগল। ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। 

পার্কস্ট্রিটের এপিজে হাউসের পাঁচতলায় আজ আচমকা আগুন লাগতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আপাতত আটটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ করছেন দমকলকর্মীরা।

ওই বিল্ডিংয়ে একাধিক অফিস রয়েছে বলে জানা গিয়েছে। ব্যাঙ্ক, দোকান ছাড়াও রয়েছে বিভিন্ন অফিস। আগুন লাগার সময় বিল্ডিংয়ে কয়েকজন উপস্থিত ছিলেন। তাঁদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। বিল্ডিংয়ে জানালার কাঁচ ভেঙে উৎসস্থলের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। এই মুহূর্তে ঘটনাস্থানে পার্কস্ট্রিট থানার পুলিশ ও দমকল রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুজিত বসু। ফিরহাদ হাকিম জানান, সুজিত বসু বিষয়টি দেখে নিচ্ছেন। আগুন ছড়াবে না। একটি মেডিক্যাল কোম্পানির অফিস ছিল। সেটা বন্ধ ছিল। কোনও ভাবে সেখানে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে নিভে যাবে।

কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, গতকালও পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পার্ক লেনের একতলায় কাপড়ের গুদামে আগুন লাগে। বন্ধ অবস্থায় ছিল এই গুদাম। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গুদামের ভিতরে রাখা জিনিসপত্র, অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন। ঘটনাস্থলে যায় পার্ক স্ট্রিট থানার পুলিশও।

এদিকে আজই তৃণমূল নেতা মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। তৃণমূল বিধায়কের বাড়িতে আচমকাই আগুন লাগে। একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে সকলেই বাড়ির বাইরে চলে আসেন।  বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুতের সংযোগ।  খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। বিধায়ক জানান, তাঁর নাতি ওই ঘরে পড়াশোনা করে।  আগুন ঘরের জিনিসপত্র পুড়ে গেছে। ওয়াটার পিউরিফায়ারে শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের।  আগুন লাগার খবর পেয়ে মদন মিত্রকে ফোন করেন দমকলমন্ত্রী সুজিত বসু।   

সেরা শিরোনাম

Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
বিপাকে ধ্রুব রাঠী, জামিন যোগ্য গ্রফতারি পরোয়ানা জারি আদালতের, কোন মামলায় ?
বিপাকে ধ্রুব রাঠী, জামিন যোগ্য গ্রফতারি পরোয়ানা জারি আদালতের, কোন মামলায় ?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget