এক্সপ্লোর

বাগদাদে মার্কিন বোমা, মৃত ক্ষমতাশালী ইরানীয় জেনারেল, হতে পারে যুদ্ধ, আশঙ্কায় আন্তর্জাতিক মহল

অসম্ভব ক্ষমতাশালী জেনারেল সোলেমানি আজ যখন কনভয়ে করে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তাঁর ওপর হামলা চালায় মার্কিন বিমান।

নয়াদিল্লি: ইরানের অভিজাত কাডস ফোর্সের প্রধান জেনারেল কাসিম সোলেমানি মার্কিন বোমায় প্রাণ হারিয়েছেন। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিমান হামলার নির্দেশ দেন বলে পেন্টাগন জানিয়েছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এই হামলার ফল যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। অসম্ভব ক্ষমতাশালী জেনারেল সোলেমানি আজ যখন কনভয়ে করে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তাঁর ওপর হামলা চালায় মার্কিন বিমান। সোলেমানি ছাড়াও এই হামলায় ৬ জন প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন ইরাকে সক্রিয় ইরানি সশস্ত্র বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ডেপুটি কম্যান্ডার আবু মাহদি আল মুহান্দিস। বাগদাদে মার্কিন দূতাবাস কিছুদিন আগে আক্রমণ করে একটি ইরানি জঙ্গি গোষ্ঠী, ইরাকে মার্কিন সেনার ওপরেও ইরানি জঙ্গিদের হামলা চলেছে। এরপরই এই বিমানহানার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। পেন্টাগন বিবৃতি দিয়ে বলেছে, ভবিষ্যৎ ইরানীয় হামলা বন্ধ করতে এই প্রত্যাঘাত। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, এর ফলে ইজরায়েল ও আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর ইরানী হামলা আরও জোরদার হতে পারে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন আমেরিকার ফ্লোরিডার পাম বিচে। সেখান থেকে এই টুইট করেছেন তিনি। ইরান বলেছে, মৃত জেনারেল সোলেমানি আইএসআইএস, আল কায়দা, আল নুসরার মত সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে সব থেকে কার্যকরী লড়াই চালাচ্ছিলেন। আমেরিকার এই খ্যাপামোর যাবতীয় দায়িত্ব তাদেরই নিতে হবে। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলি ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ২০১৮ সালের ৮ মে ওই চুক্তি থেকে ওয়াশিংটনকে সরিয়ে নেন ট্রাম্প। তখন থেকেই দুই দেশের সম্পর্কে গোলযোগ আরও বেড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget