এক্সপ্লোর

দু’দিনের বিরতির পর  ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

কলকাতায় আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৯১ টাকা ৬৬ পয়সা

কলকাতা :  দু’দিনের বিরতির পর  ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৫ পয়সা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩৩ পয়সা। কলকাতায় আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৯১ টাকা ৬৬ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৮৪ টাকা ৯০ পয়সা।

দিল্লিতে পেট্রোলের দাম ২৬ পয়সা বেড়ে লিটার প্রতি হয়েছে ৯১.৫৩ টাকা। ডিজেলের দাম লিটারে ৩৩ পয়সা বেড়েছে। দিল্লিতে ডিজেলের দাম প্রতি লিটারে ৮২.০৬ টাকা।

দেশে পেট্রোল ও ডিজেলের দাম সবচেয়ে বেশি বাণিজ্যিক রাজধানী মুম্বইতে। মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ৯৭.৮৬ টাকা। ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৮৯.১৭ টাকা।

বিদেশী মুদ্রা বিনিময় হারের পরিবর্তনের বিষয়টির ভিত্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারন করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম  ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

 গত মঙ্গলবার থেকে কলকাতা সহ সারা দেশজুড়ে বাড়তে শুরু করে পেট্রোলের দাম। মঙ্গলবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল, ৯০ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম ছিল ৮৩ টাকা ৭৮ পয়সা।

পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির ভোটের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন ২৬ ফেব্রুয়ারি জারি করেছিল। এর একদিন পর ২৭ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। এরপর দুই মাসের বিরতির পর ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম।

উল্লেখ্য, স্থানীয় কর ও পরিবহন খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে। গত ১৫ এপ্রিল তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম সামান্য কমিয়েছিল। এরপর আর মূল্য সংশোধন করা হয়নি। ওই সময় পাঁচ রাজ্যে নির্বাচন চলছিল। ভোটগ্রহণ শেষ হওয়ার পর তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। কারণ, ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছিল। আমেরিকায় চাহিদার কারণে অপরিশোধিত তেলের দামে এই বৃদ্ধি।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget