এক্সপ্লোর

এগিয়ে চলো পাশে আছি, একই পোস্টারে শুভেন্দু-রাজীবের ছবি, জল্পনা তুঙ্গে

শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে তখন সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিল একসঙ্গে দুই নেতার ছবি সহ এই পোস্টার।

হাওড়া: একই পোস্টারে এবার শুভেন্দু-রাজীবের ছবি। এতদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গিয়েছে। কিন্তু তা আলাদাভাবে। সদ্য মন্ত্রীত্ব ত্যাগ করা শুভেন্দু এবং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি ঘিরে শুরু হয়েছে জল্পনা। কাটমানির টাকায় পোস্টার বলে কটাক্ষ করেছে বিজেপি। ঘটনা হাওড়ার রামরাজাতলার।  শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে তখন সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিল একসঙ্গে দুই নেতার ছবি সহ এই পোস্টার। পোস্টারে লেখা, আমরা দাদার অনুগামী। এগিয়ে চলো, পাশে আছি। তবে এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এদিন হাওড়ার দাশনগরে বঙ্গজননী কর্মসূচির প্রচারে যান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেখানেই পোস্টার বিতর্কে মুখ খোলেন তিনি। তৃণমূল নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, টাকা থাকলে পোস্টার মারা যায়। দলের কিছু ভুঁইফোড় নেতা এইসব কাজ করছে। তাতে লাভ হবে না। নাম ও নেতা হিসেবে পরিচয় সবই তৃণমূলের থাকার জন্য। তৃণমূলের বাইরে গেলে ওঁদের কোনও পরিচয় নেই।  এঁরা দল ছেড়ে চলে গেলেও দলের কোনো ক্ষতি হবে না। পোস্টারের নেপথ্যে কাটমানির তত্ত্ব তুলে কটাক্ষ করেছে বিজেপি। হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, হাওড়া শহরে শাসক দলের বিধায়ক ও মন্ত্রীদের পোস্টারে ছেয়ে গেছে। কত শতাংশ কাটমানির টাকায় এই পোস্টার তা জানি না। তবে কেন এই পোস্টার মারছে এটা তৃণমূলের লোকেরাই বলতে পারবে। কে বা কারা দিচ্ছে পোস্টার-ফেস্টুন? কারাই বা আছে নেপথ্যে উদ্দেশ্য কী?বছর ঘুরলেই বিধানসভা ভোট। তাকে কেন্দ্র করেই সরগরম রাজনীতির ময়দান। এই প্রেক্ষিতে কখনও শুভেন্দু অধীকাররী সমর্থনে পোস্টার পড়েছে দাদার অনুগামীদের। কখনও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ব্যানার-পোস্টার পড়েছে দাদার সমর্থক বা দাদার ভক্তদের। এবার এক পোস্টারে শুভেন্দু-রাজীব। যা অত্যন্ত তাৎ‍পর্যপূর্ণ বলেই মনে করা করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget