এক্সপ্লোর

বেঙ্গালুরু থেকে দিল্লি হয়ে বিমানে ৮ ঘন্টায় শ্রীনগরে গেল প্লাজমা, দেওয়া হল ২ কোভিড-১৯ রোগীকে

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সামান্য মাত্রায়, গুরুতর ও অতি সঙ্কটজনক অবস্থায় থাকা কোভিড-১৯ রোগীদের প্লাজমা থেরাপি প্রয়োগের অনুমতি দিয়েছে, যাতে যথাক্রমে ১০০, ৮০ ও ৬০ শতাংশ পর্যন্ত ফল পাওয়া যেতে পারে বলে তাদের অভিমত।

নয়াদিল্লি: বেঙ্গালুরু থেকে বিমানে শ্রীনগরে উড়িয়ে নিয়ে গিয়ে কনভালেসেন্ট প্লাজমা দেওয়া হল সেখানকার দুজন কোভিড-১৯ রোগীকে। প্রথম বেঙ্গালুরু থেকে নয়াদিল্লিগামী যাত্রী বিমানে পণ্য হিসাবে প্লাজমা গেল দিল্লিতে। সেখান থেকে তুলে দেওয়া হল শ্রীনগরগামী কানেক্টিং ফ্লাইটে। দিল্লিতে নামানো, তোলার সময়টুকু ধরে গোটা প্রক্রিয়ায় সময় লাগল ৮ ঘন্টা। শ্রীনগরের চেস্ট ডিসিজ হাসপাতালে চিকিত্সাধীন ৬১ বছর বয়সি এক বৃদ্ধা ও সেখানকারই শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের ৬২ বছরের এক পুরুষ রোগীকে ওই প্লাজমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর এইচসিজি হাসপাতালের ট্রান্সন্য়াশনাল মেডিসিনের বিভাগীয় প্রধান। ওই হাসপাতালেই সংরক্ষিত ছিল তা। এইচসিজি হাসপাতালের ওই চিকিত্সক বলেন, শ্রীনগরেই একজনের খোঁজ মিলেছিল, যার প্লাজমায় কাজ হত। কিন্তু অ্যান্টিবডি টাইটার্স সময় নেয়, তাছাড়া দাতাদের নিজ নিজ গ্রাম থেকে নিয়ে আসার ব্য়বস্থা করতে হত। তাই হাতে সময় রাখার জন্য় প্লাজমা বিমানে উড়িয়ে আনা হয়। মঙ্গলবার বেলা তিনটেয় বৃদ্ধাকে প্লাজমা দেওয়া হয়। কিন্তু তিনি সঙ্কটজনক। আরেকজন রোগী ভাল সাড়া দিচ্ছেন। প্লাজমা নিয়ে আসার জন্য সামান্য অর্থ চার্জ করা হয়েছে। প্রসঙ্গত, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সামান্য মাত্রায়, গুরুতর ও অতি সঙ্কটজনক অবস্থায় থাকা কোভিড-১৯ রোগীদের প্লাজমা থেরাপি প্রয়োগের অনুমতি দিয়েছে, যাতে যথাক্রমে ১০০, ৮০ ও ৬০ শতাংশ পর্যন্ত ফল পাওয়া যেতে পারে। আগাম প্লাজমা থেরাপি চিকিত্সা করা হলে অনেক বেশি জীবন বাঁচানো সম্ভব বলে তাদের অভিমত। ইন্ডিগোর জনৈক মুখপাত্র বলেন, যাত্রীবাহী বিমানে ওই প্লাজমা পাঠানো হয়েছে। ক্য়াপ্টেন রাহুল শ্রীবাস্তব সেটি পাঠানোর ব্য়াপারে ডাক্তার ও ইন্ডিগোর মধ্যে সেতু হিসাবে কাজ করেছেন। যদিও সেটি বহন করে নিয়ে যাওয়া বিমানের চালক ছিলেন না। প্লাজমা ইউনিট বিনা অর্থেই পাঠানো হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget