এক্সপ্লোর

Modi on Covid19 : মোদি করোনা-সংকটের সমালোচনাকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করেছেন, এটা "ক্ষমার অযোগ্য" : ল্যানসেট

আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট-এ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলা হয়েছে, "করোনা নিয়ন্ত্রণে নিজেদের প্রাথমিক সাফল্য "তছনছ" করে দিয়েছে ভারত।


নিউ দিল্লি : দেশে রোজই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রের ভূমিকার বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস সহ অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল। এবার সমালোচনা এল বাইরে থেকে। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট-এ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলা হয়েছে, "করোনা নিয়ন্ত্রণে নিজেদের প্রাথমিক সাফল্য "তছনছ" করে দিয়েছে ভারত। এই সংকটজনক পরিস্থিতিতে সমালোচনা ও খোলামেলা আলোচনাকে মোদির শ্বাসরুদ্ধ করার চেষ্টা 'ক্ষমার অযোগ্য'।"

দ্য ল্যানসেট লিখেছে, "করোনা নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ভারত যে সাফল্য পেয়েছিল তা "তছনছ" করে দিয়েছে। এপ্রিলের আগে পর্যন্ত সরকারের COVID-19 টাস্কফোর্স মাসাধিক সময় আলোচনায় বসেনি। আর তার ফল আমাদের সামনে। এই পরিস্থিতিতে যখন সংকট বাড়ছে, তখন বিষয়টির পুনর্গঠন করতে হবে ভারতকে। এর সাফল্য নির্ভর করবে সরকার নিজেদের ভুল কতটা শুধরে নিচ্ছে তার উপর। দায়িত্বশীল নেতৃত্ব, স্বচ্ছতা এবং জনস্বাস্থ্যের মধ্যে একটা বিজ্ঞান আছে।"

শুধু তাই নয়, কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দ্য ল্যানসেট বলেছে, বেশ কয়েক মাস সংক্রমণের হার কমতে থাকায় ভারত করোনা ভাইরাসকে পরাস্ত করে ফেলেছে, এরকম একটা বার্তা দিতে থাকে। যদিও তার আগে বারবার করোনার দ্বিতীয় ঢেউ এবং নতুন স্ট্রেন নিয়ে সতর্ক বার্তা দেওয়া হচ্ছিল। 

সমালোচনা করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনেরও। ল্যানসেট লিখেছে, " মার্চের গোড়ার দিকে দ্বিতীয় ঢেউ আসার আগে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ঘোষণা করেন, ভারতে মহামারীর "খেলা শেষ"।

করোনা পরিস্থিতিতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে যেভাবে সামাজিক দূরত্ব-বিধি লঙ্ঘন হয়েছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালতও। সেই প্রসঙ্গই উঠে এসেছে ল্যানসেটের প্রতিবেদনে। জার্নালে লেখা হয়েছে, "সতর্কবার্তা সত্ত্বেও সরকার ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। তাতে দেশের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ মানুষ জমায়েত করেছেন। এর পাশাপাশি চলেছে বড় বড় রাজনৈতিক সভা। কখনও কখনও মনে হয়েছে, মহামারী নিয়ন্ত্রণের থেকে টুইটারে সমালোচনা সরানোয় মোদি সরকারের লক্ষ্য।" 

প্রসঙ্গত, দেশে একদিনে সর্বাধিক মৃত্যু হয়েছে শনিবারই। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ৪ লক্ষর বেশি।

 

সেরা শিরোনাম

Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget