এক্সপ্লোর

PM Narendra Modi: বিশ্ব শান্তির বার্তা মোদির, G7 মঞ্চে জেলেনস্কি-সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, কী বললেন?

Modi in G7 Meet:রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হয়েছে নরেন্দ্র মোদির।

নয়াদিল্লি: 'দ্বন্দ্ব বা ঝামেলা কোনও রাজনৈতিক বা অর্থনৈতিক সমস্যা নয়, এটা মানবতার জন্য় একটি সমস্যা, মানব অধিকারের সমস্যা', জাপানে G7 সামিটে যোগদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই এমন কথা বলেন তিনি। রবিবার, জাপানের হিরোসিমায় G7 সামিটের তৃতীয় দিনে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিশ্বশান্তি, সুস্থিতি এবং উন্নয়নের সপক্ষে বার্তা দেন তিনি।

G7 শিবিরে রয়েছে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, জার্মানি, কানাডা এবং জাপান। জাপানের সভাপতিত্বে সেদেশে সামিট হয়েছে। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জাপানের তরফে ভারত এবং আরও সাতটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণেই জাপানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করেছেন মোদি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে নরেন্দ্র মোদির। এছাড়াও আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গেও। 

সুনকের সঙ্গে কোলাকুলি:
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে নরেন্দ্র মোদির। একাধিক বিষয়ে কথা হয়েছে। সুনকের সঙ্গে কোলাকুলিও করতে দেখা যায় মোদিকে। 

জেলেনস্কি-মোদি সাক্ষাৎ:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হয়েছে নরেন্দ্র মোদির। দ্বন্দ্ব মেটানোর ভারত যতটা সম্ভব চেষ্টা করবে বলেও কথা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব আলাপ-আলোচনার মাধ্যমে মেটানো যাবে বলে আশা প্রকাশ করেছেন মোদি।

এই সফরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে নরেন্দ্র মোদির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে হিরোসিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল মার্কিনরা। সেই হামলায় যাঁরা মারা গিয়েছিলেন তাঁদের স্মরণে হিরোসিমায় পিস মেমোরিয়াল মিউজিয়াম তৈরি হয়েছে। সেখানে যান মোদি। 

 

এদিনই জাপান থেকে পাপুয়া নিউ গিনির উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে পোর্ট মোর্সবেতে সেখানকার প্রধানমন্ত্রী মোদিকে অভ্যর্থনা জানাবেন। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পাপুয়া নিউ গিনি সফরে গেলেন। এর পরে ২২-২৪ মে অস্ট্রেলিয়া সফরে থাকবেন মোদি।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম ! একটি কাপের দামে কেনা যাবে গাড়ি

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget