এক্সপ্লোর

PM Narendra Modi:সংবিধানেও এমনই অঙ্গীকার, অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা নিয়ে জোরাল সওয়াল প্রধানমন্ত্রীর

Uniform Civil Code:বিজেপির নির্বাচনী ইস্তেহারের তিন প্রধান প্রতিশ্রুতির অন্যতম অভিন্ন দেওয়ানি বিধি। এবার সেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ফের সরব হতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

নয়াদিল্লি: বিজেপির নির্বাচনী ইস্তেহারের তিন প্রধান প্রতিশ্রুতির অন্যতম অভিন্ন দেওয়ানি বিধি। এবার সেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ফের সরব হতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁর বার্তা, ভারতের সংবিধানেও এই বিধি চালুর অঙ্গীকার রয়েছে। শীর্ষ আদালতও তা লাগু করতে বলেছে। আগামী বছর  লোকসভা ভোট যাকে কেন্দ্র করে এর মধ্যেই বিজেপি বিরোধী জোটের বৈঠক হয়েছে পাটনায়। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর মুখে অভিন্ন দেওয়ানি বিধির কথায় অন্য তাৎপর্য পাচ্ছে রাজনৈতিক মহল।

কী বললেন মুখ্যমন্ত্রী?
ভোপালে বুথস্তরের কর্মীদের সঙ্গে সভায় প্রধানমন্ত্রী বলেন, 'আজকাল অভিন্ন দেওয়ানি বিধির কথা বলে বহু মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে। কিন্তু এক দেশে কী ভাবে দুটি আইন চলতে পারে? সংবিধান সমানাধিকারের কথা বলে...সুপ্রিম কোর্টও অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করার কথা বলেছে। ওরা (বিরোধী) শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করছে।' প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিজেপি তোষণের রাজনীতি করে না। এই প্রসঙ্গেই তিন তালাকের কথাও বলেন মোদি। তাঁর মতে, যাঁরা তিন তালাক প্রথার সমর্থনে সওয়াল করেছেন তাঁরা আসলে মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় করছেন। এদিন বিরোধী শিবিরের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে তীক্ষ্ণ অভিযোগ শানান প্রধানমন্ত্রী। বলেন, 'বিরোধী দলগুলি বিভাজনে বিশ্বাসী, তোষণের রাজনীতি করে বেড়ে উঠতে চায়। আমরা কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে নির্দেশিকা দিই না। সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকি।' তবে বিজেপি যে কিছুতেই 'তুষ্টিকরণের' পথে হাঁটবে না, সেটিও বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।  

আক্রমণে বিরোধী জোট...
হালেই চব্বিশের সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি বিরোধী জোটের তোড়জোড় শুরু করতে পাটনায় জড়ো হয়েছিল, তৃণমূল, কংগ্রেস, আপ-সহ ১৫ টি দল। সেই বৈঠককে আগেই কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সেই বিরোধী দলগুলির উদ্দেশে মোদির বার্তা, 'যারা বিজেপি বিরোধিতার জন্য একে অন্যের সঙ্গে হাত মেলাচ্ছে, তাদের উপর রাগ নয়, করুণা হয়। ...যারা একসময়ে কংগ্রেসের কট্টর সমালোচনা করত, আজ তারাই কংগ্রেসের সামনে মাথা নত করেছে। ওদের ভাবভঙ্গি থেকেই স্পষ্ট থেকে যে ওরা বুঝেছে, চব্বিশের নির্বাচনে বিজেপি জিতবে। এখন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য ভিত্তিহীন অভিযোগ আনছে ওরা। দুর্নীতি প্রশ্নেও ভোপালের সভা থেকে তৃণমূল-সহ একাধিক বিরোধী দলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তবে সাধারণ নির্বাচনের ঠিক আগের বছর তাঁর মুখে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল আলাদা নজর কেড়েছে। ২০১৯ সালে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফেরার পর সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নিয়েছিল দ্বিতীয় মোদি সরকার। এর পর কী? জোরাল হচ্ছে প্রশ্ন।   

আরও পড়ুন:তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে দেড় কেজি বোমার মশলা 'উদ্ধার', ধৃত প্রার্থীর স্বামী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর
Joy Goswami: পুরো হলকে ওরকম বিক্ষোভে ফেটে পড়তে আগে আমি কখনও দেখিনি: জয় গোস্বামী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget