এক্সপ্লোর

Rozgar Mela 2023 : ৭১ হাজার নিয়োগপত্র বিলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রোজগার মেলায় যুব শক্তির জয়গান

Prime Minister Narendra Modi : ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দিয়ে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি : একযোগে ৭১ হাজারের বেশি নিয়োগপত্র বিলি। কেন্দ্রীয় সরকারের (Central Government Jobs) বিভিন্ন দফতরে কাজের জন্য একসঙ্গে যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁদের হাতে চাকরি তুলে দেন তিনি। নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কথা বলে বার্তাও দেন নরেন্দ্র মোদি। নতুন উদ্যম ও নতুন আশার আলোয় বছরটা শুরু হয়েছে বলেই চাকরিপ্রার্থীদের তাঁর অভিনন্দন বার্তায় জানান নরেন্দ্র মোদি। 

'কর্মযোগী প্রারম্ভ' (Karmayogi Praramh) প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দেওয়ার পর চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের জন্য রোজগার মেলা আয়োজন করার কথা জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। গত বছর অক্টোবরে ধনতেরাসের (Dhanteras) সময় ১০ লক্ষ সরকারি কাজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের তরফে রোজগার মেলা সম্পর্কে জানানো হয়েছে, 'নিয়োগ নিশ্চিত করা সরকার ও প্রধানমন্ত্রীর প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্যেই পথচলা শুরু হয়েছে। দেশের যুবশক্তির নিয়োগ বাড়াতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে রোজগার মেলা।' 

জুনিয়ার ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টেকনিশিয়ান, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, জুনিয়ার অ্যাকউন্টট্যান্ট, গ্রামীণ ডাক সেবক, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, শিক্ষক, সোশ্যাল সিকিউরিটি অফিসারের মতো বিভিন্ন পদে নিয়োগ করা হবে নিয়োগপ্রাপকদের। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের জন্য যুক্ত হবেন তাঁরা। নিয়োগপত্র পাওয়া ৭১ হাজার যুবক-যুবতীই নন, তাঁদের পরিবারের সদস্যদের জন্যও দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই তাঁর বক্তব্যে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশের হয়ে সেবা করার সুযোগ পরিবারের সদস্য পাচ্ছে, তাতে পরিবারের লোকরা গর্বিত হবেন বলেই যুব সম্প্রদায়ের পিঠ চাপড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সকলকে নতুন উদ্যমে কাজ করার জন্য শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন তিনি। ভবিষ্যতে আরও চাকরির দিশা কেন্দ্রীয় সরকার দেবে বলেও জানান তিনি। যার পর অবশ্য তিনি জানান, শুধু কেন্দ্রের বিজেপি সরকারই নয়, দেশের বিভিন্ন বিজেপি শসািত রাজ্যেও নিয়মিতভাবে এই ধরণের রোজগার মেলার আয়োজন করা হয়ে থাকে। অসমে গতকালই রোজগার মেলা আয়োজিত হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে যা আয়োজিত হয় বলেই উল্লেখ করেন তিনি।

 

আরও পড়ুন- ঝরনা নাকি বরফের দেওয়াল? চোখ জুড়োবে কাশ্মীরের এই জায়গা

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget