এক্সপ্লোর

PM Modi: 'আমার বন্ধু...', ট্রাম্পের ওপর হামলা নিয়ে কী বার্তা মোদির ?

Donald Trump : পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় আচকমাই গুলি চালায় এক দুষ্কৃতী।

নয়াদিল্লি : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই', ঘটনার তীব্র নিন্দা করে পোস্ট করলেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। 

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে এ বছর। সেই উপলক্ষ্যে শনিবার পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় আচকমাই গুলি চালায় এক দুষ্কৃতী। এর জেরে সভাস্থলে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রাম্পকে নিরাপত্তা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে আনেন আমেরিকায় সিক্রেট সার্ভিস এজেন্টরা। তাঁকে গাড়িতে তোলা হয়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে, ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাম্পরকে সুরক্ষিত করা গিয়েছে বলে জানান আমেরিকার সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলেলমি। ঘটনার তদন্ত চলছে। 

এনিয়ে এক্স হ্যান্ডেলে মোদি লিখলেন, 'প্রাক্তন প্রেসিডেন্ট ও আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি ভীষণ চিন্তিত। এই ঘটনার তীব্র নিন্দা করছি। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। মৃতের পরিবার, যাঁরা আহত হয়েছেন এবং আমেরিকাবাসীর জন্য প্রার্থনা করি।' 

 

ঘটনার এবার তীব্র নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 'পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চলার ঘটনা শুনেছি। আমি এটা শুনে নিশ্চিন্ত হয়েছি যে, উনি নিরাপদে এবং ভাল আছেন। ওঁর, ওঁর পরিবার এবং সমাবেশে যাঁরা ছিলেন তাঁদের জন্য প্রার্থনা করি। সম্পূর্ণ তথ্যের জন্য অপেক্ষা করছি। ওঁকে নিরাপদে বের করে আনায় সিক্রেট সার্ভিসের ওপর জিল এবং আমি কৃতজ্ঞ। আমেরিকায় এ ধরনের হিংসার কোনও ঠাঁই নেই। এ ধরনের ঘটনার নিন্দা করার ক্ষেত্রে আমাদের একজোট থাকতে হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget