এক্সপ্লোর

Vande Bharat Express: দক্ষিণ ভারতের প্রথম বন্দে-ভারত এক্সপ্রেস, বেঙ্গালুরুতে সবুজ পতাকা মোদির

Narendra Modi: ট্রেনটি চেন্নাই থেকে মাইসুরু যাতায়াত করবে। সারা দেশে এটি পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস।

বেঙ্গালুরু: দক্ষিণ ভারতে এই প্রথম চালু হল বন্দে ভারত এক্সপ্রেস। কর্নাটক সফরে গিয়ে বেঙ্গালুরু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করলেন বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার বেঙ্গালুরুর কেএসআর (KSR) রেলওয়ে স্টেশন থেকে  ট্রেনটিকে সবুজ পতাকা দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ট্রেনের রুট:
এই ট্রেনটি চেন্নাই থেকে মাইসুরু যাতায়াত করবে। সারা দেশে এটি পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস। দক্ষিণ ভারতে এটি প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, শিল্পের হাব চেন্নাই এবং তথ্যপ্রযুক্তি ও স্টার্টআপ-এর হাব বেঙ্গালুরু এবং পর্যটনকেন্দ্র মাইসুরুর মধ্য়ে যোগাযোগ আরও মসৃণ করবে এই ট্রেনটি।

 

বন্দে ভারত এক্সপ্রেসের বিশেষত্ব:
এটি সেমি হাই-স্পিড ট্রেন। যা ১৬০-১৮০ কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগে চলতে পারে। চেন্নাই-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস ৪০টি স্টেশনে থেমেছে। শনিবার থেকে শুরু হবে নিয়মিত যাতায়াত। সপ্তাহে ছদিন চলবে এই ট্রেন। 

আরও একটি ট্রেন:
এদিনই কেএসআর রেল স্টেশন থেকে ভারত গৌরব কাশী দর্শন ট্রেনটিও চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্নাটকই প্রথম রাজ্য যেটি ভারত গৌরব প্রকল্পের অধীনে ট্রেন চালু করতে রেল মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে। এই ট্রেনের মাধ্য়মে কর্নাটক থেকে তীর্থযাত্রীদের কাশী যাওয়া সহজ হবে।  

এদিনই বেঙ্গালুরুতে কেম্পেগৌড়া বিমানবন্দরে নন্দাপ্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট লম্বা মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বন্দে ভারতে সমস্যা:
এর আগেও খবরের শিরোনামে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে তা অন্য কারণে। সম্প্রতি একাধিক দুর্ঘটনা ঘটেছে এই এক্সপ্রেসে। কদিন আগেই নয়াদিল্লি স্টেশন থেকে রওনা দেয় বন্দেভারত ২২৪৩৬ ট্রেনটি। কিন্তু খুরজা স্টেশনেই ট্রেনটির গতিরুদ্ধ হয়। রেল সূত্রে জানা গিয়েছে,  দানকুর এবং ওয়েইর স্টেশনের মাঝে গতিরুদ্ধ হয়ে যায় ট্রেনটির। সি-৮ কোচের  বল বিয়ারিং চেপে বসে ট্র্য়াকশন মোটরটি বিকল হয়ে যায়। তার ফলে বসে যায় ট্রেনের চাকা। তার আগে মোষের ধাক্কায়  মুম্বই–গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ক্ষতিগ্রস্ত হয়। গৈরতপুর–বতবা স্টেশনের মাঝে দুর্ঘটনার মুখে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রা পথের মধ্যেই মোষের পালের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। ধাক্কা লাগার জেরে ট্রেনের সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়। তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ট্রেনকে। মাত্র ৮ মিনিটের মধ্যেই মোষের মৃতদেহ সরিয়ে ফের যাত্রা শুরু করে ট্রেন।    

আরও পড়ুন: আইটি স্টকে বুম ! এইচডিএফসি মার্জারের খবরে দুরন্ত গতি দেখল বাজার, সোমে ফের পতন ?

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget