এক্সপ্লোর

PM Modi : আজ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন মোদি, উঠতে পারে করোনা-সন্ত্রাসের মোকাবিলা প্রসঙ্গ

করোনা অতিমারি, সন্ত্রাসের মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

নিউ ইয়র্ক : আজ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা অতিমারি, সন্ত্রাসের মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসতে পারে তাঁর বক্তব্যে, এমনটাই মনে করা হচ্ছে।

নিউইয়র্কে পৌঁছনোর পরপরই প্রধানমন্ত্রী ট্যুইট করেছিলেন, নিউইয়র্ক শহরে অবতরণ করেছি। ২৫ তারিখে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখব। 

এবার এই অধিবেশনে যোগ দিতে বিপুল সংখ্যক নেতা নিউইয়র্কে পৌঁছেছেন। বিদেশ সচিব হর্ষ বর্ধন শৃঙ্গলা এর আগে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী সীমান্ত সন্ত্রাস, আঞ্চলিক পরিস্থিতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সংস্কার-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন। তিনি আরও বলেন, ভারতে অমৃত মহোৎসব এবং রাষ্ট্রসংঘের ৭৫তম বার্ষিকী মিলে যাচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে অবশ্যই রাষ্ট্রসংঘের সংস্কারের কথা বলবেন। কেন এটির প্রয়োজন রয়েছে বা কীভাবে তা অর্জন করা যাবে তা নিয়ে বক্তব্য রাখবেন।

বুধবার তিন দিনের সফরে আমেরিকায় পৌঁছন প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন। এর পাশাপাশি আলোচনাপর্ব সেরেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী জশিডি সুগার সঙ্গে। ওয়াশিংটনে যোগ দেন কোয়াড সম্মেলনেও। এছাড়া ভারতে বিনিয়োগের লক্ষ্যে পাঁচ বিশ্বমানের সংস্থার সিইও-র সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন ; ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একযোগে কাজ করবে কোয়াড দেশগুলি, শীর্ষ সম্মেলনে বললেন মোদি

কোয়াড দেশগুলির শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই  বৈঠকের উদ্দেশ্য তুলে ধরলেন। বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা একযোগে কাজ করার ব্যাপারে আশাবাদী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা আমাদের প্রকৃত উদ্দেশ্য। সেইসঙ্গে বিশ্বকে অগ্রগতি ও সমৃদ্ধির দিশায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করব। আমরা চারটি দেশ ২০০৪-এর সুনামির পর ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একসঙ্গে এসেছিলাম। এখন সারা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে। এর পরিপ্রেক্ষিতে আমরা আরও একবার কোয়াড রূপে মানবতার কল্যাণে একত্রিত হয়েছি। 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget