এক্সপ্লোর

লকডাউন কি বাড়বে? সিদ্ধান্ত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে, সূত্রের খবর

কিন্তু লকডাউন কি চলবে? সূত্রের খবর অনুসারে, তা ঠিক হবে ২৯ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে। আগামী কয়েকমাস ধরেই করোনার প্রভাব জনজীবনে থাকবে, মাস্ক বা ফেস কভারে অভ্যস্ত হয়ে উঠতে হবে, বলেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি:৩ মে শেষ হতে চলেছে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ। তার আগে আজ করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর। দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির আলোচনা হয়। আলোচনায় যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, লকডাউন করা কার্যকর হয়েছে। তাই অন্যান্য দেশের তুলনায় ভারতের হাল এখন ভাল। প্রধানমন্ত্রী, আবারও বলেন, ভারতে লকডাউন শুরুর আগে, অন্যান্য অনেক দেশের সঙ্গে পরিস্থিতি একইরকম ছিল, কিন্তু ঠিক সময় লকডাউন শুরু করার জন্যই পরিস্থিতি অনেকটাই ভাল এদেশে। তিনি জানান, দেশের করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না গেলেও, ভাবাচ্ছে হটস্পটগুলি। ওই সব এলাকায় এখনও সংক্রমণের হার বাড়ছে। তাই সেইসব এলাকায় আরও কড়া করতে হবে লকডাউনের নিয়মকানুন। কিন্তু লকডাউন কি চলবে? সূত্রের খবর অনুসারে, তা ঠিক হবে ২৯ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে। আগামী কয়েকমাস ধরেই করোনার প্রভাব জনজীবনে থাকবে, মাস্ক বা ফেস কভারে অভ্যস্ত হয়ে উঠতে হবে, বলেন প্রধানমন্ত্রী। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মও। এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীদের বলেন, রাজ্যের রেডস্পটগুলিকে অরেঞ্জ স্পটে ও পরে গ্রিন জোনে রূপান্তরিত করাই হতে হবে রাজ্যগুলির লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিতে লকডাউনের প্রভাব যেমন মাথায় রাখতে হবে, তেমন গুরুত্ব দিতে হবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টিও। এছাড়াও আরও বেশি করে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার উপর জোর দেন প্রধানমন্ত্রী।

সেরা শিরোনাম

South 24 Parganas News: ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Local Train: লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী
লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget