এক্সপ্লোর

Adhir Chowdhury: “জোট ছাড়া কোনও সমস্যা নেই দিব্যি কংগ্রেস প্রচার করছে’’ মন্তব্য অধীরের

Adhir Chowdhury on Jote:বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ১৪৪টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস (Congress) এগিয়ে রয়েছে একটি ওয়ার্ডে। আরও খারাপ অবস্থা বামেদের (Left)।

কলকাতা: কলকাতার পুরভোটে জোট হয়নি বাম-কংগ্রেসের (Left-Congress)। এই অবস্থায় কীরকম ফল হতে পারে দু’দলের? এ নিয়ে জল্পনার মাঝেই জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি। আজ পুরভোটের ইস্তেহারও প্রকাশ করল কংগ্রেস। তাতে জোর দেওয়া হয়েছে বস্তি উন্নয়ন থেকে কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়নে।

বিধানসভা ভোটে জোট করেও খাতা খুলতে পারেনি বাম-কংগ্রেস। তারপর কলকাতার পুরভোটে (Kolkata Municipal Election) আর জোট করেনি দুই দল। এই অবস্থায় কি পুরভোটে দাগ কাটতে পারবে বাম-কংগ্রেস? আলাদা আলাদা লড়াই করে কীরকম ফল হবে তাদের?  কলকাতা পুরভোটের মুখে যখন এই প্রশ্ন জোরাল, তখন, বামেদের সঙ্গে জোট না হওয়া নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। গতকাল দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, “জোট ছাড়া আমাদের কোনও সমস্যা নেই দিব্যি কংগ্রেস প্রচার করছে। কোনও সমস্যা হচ্ছে না।’’

গত বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস (Congress) এগিয়ে রয়েছে মাত্র একটি ওয়ার্ডে। আরও খারাপ অবস্থা বামেদের। তারা একটি ওয়ার্ডেও এগিয়ে নেই। এই প্রেক্ষাপটে পুরভোটের আগে দু’দলের জোট নিয়ে কথাবার্তা চালু হয়। সূত্রের খবর, ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪০টি আসন কংগ্রেসকে ছাড়তে চেয়েছিল বামেরা। কিন্তু আরও বেশি আসন দাবি করে কংগ্রেস। এই অবস্থায় আর জোটের কথা এগোয়নি। তবে খাতায় কলমে জোট না হলেও, ৩৩ আসনে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেয়নি দু’দলই। এমনকি প্রচারে বেরিয়ে একে অপরকে আক্রমণের পথে হাঁটতেও দেখা যায়নি দুই দলকে।   

যদিও আসন্ন পুরভোটে বাম-কংগ্রেসকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না রাজ্যের প্রধান বিরোধী দল। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি। মানুষ ওসব নিয়ে চিন্তা নেই। অধীরবাবু লড়াকু নেতা। সত্যি লড়াই করতে চাইছেন। তবে কংগ্রেস ওনার মঞ্চ নয়।'' রাজ্য নির্বাচন কমিশন বলছে, কলকাতা পুরভোটের জন্য তাদের রাজ্য পুলিশেই আস্থা আছে। কলকাতা পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে কড়া বার্তা দেওয়া হচ্ছে। আর বিরোধীরা দাবি করছে, এসবই আই ওয়াশ। এপ্রসঙ্গে অধীর বলেন, সেন্ট্রাল ফোর্স ছাড়া ভোটে আমাদের আশঙ্কা সবসময় থাকে। পঞ্চায়েত ভোটের সময় ৭০ জন খুন হয়েছিল। তৃণমূল নেতারা কি বলছে তার উপর আমাদের ভরসা নেই। সব চোরের দল। নেড়া বেলতলায় একবারই যায়।

আরও পড়ুন: North 24 Paraganas News: ‘কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী জোট নয়’,বার্তা বিহারের সিপিআইএমএল বিধায়কের,গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget