এক্সপ্লোর

Mamata Banerjee: ‘ক্ষমতা থাকলে এখানে ডাকুন, কোন উদ্দেশে দিল্লিতে তলব?’, সুর চড়ালেন মমতা

কয়লাকাণ্ডে ফের অভিষেককে তলব করেছে ইডি। কলকাতার মামলা দিল্লিতে তলব কেন? নাম না করে মোদী-শাহকে এই সুরেই তোপ দাগলেন মমতা।

কলকাতা: ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে বুধবার চেতলায় প্রথম কর্মিসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে ইডির অভিষেক তলব নিয়ে তোপ তৃণমূল নেত্রীর। ৪৮ ঘণ্টা যেতে না যেতেই কয়লাকাণ্ডে ফের অভিষেককে তলব করেছে ইডি। কলকাতার মামলা দিল্লিতে তলব কেন? নাম না করে মোদী-শাহকে এই সুরেই তোপ দাগলেন মমতা।

অভিষেককে ইডি-র তলব প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, "দু’দিনও হয়নি অভিষেককে ডেকে ৯ ঘণ্টা জেরা করল। আবার ডেকে পাঠিয়েছে। কলকাতার মামলা দিল্লিতে তলব কেন? তৃণমূলকে রাজনৈতিক ভাবে রুখতে না পেরে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে।ক্ষমতা থাকলে এখানে ডাকুন, কোন উদ্দেশে দিল্লিতে তলব? এখানেও তো আপনাদের অফিস রয়েছে?"     

আরও পড়ুন, নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগ তুলে ফের সরব তৃণমূল নেত্রী 

এরপর অন্য রাজনীতিকদের প্রসঙ্গ টেনে মমতা কড়া সুরে বলেন, "নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সংস্থাদের দিয়ে এসব করানো হয়। বিরুদ্ধে কিছু বললেই বাড়িতে ইডি, সিবিআই ঢুকিয়ে দেবে। এরা কংগ্রেস, শরদ পওয়ারকে এজেন্সি দেখিয়ে জব্দ করেছে। অভিষেকের বিরুদ্ধে বেআইনি কেস থাকলে প্রমাণ করুক। তোমাকে প্রমাণ করতে হবে, তুমি চোর? কলকাতা থেকে মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল? নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়ের নাম আছে, আসল চোরের নাম নেই।" 

আরও পড়ুন, 'তথ্য থাকলেও এফআইআর করা যাবে না? ভগবানের জ্যেষ্ঠপুত্র?’, শুভেন্দুকে রক্ষাকবচ নিয়ে প্রশ্ন মমতার

এদিকে, আইকোর মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস সিবিআইয়ের। ১৩ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে শিল্পমন্ত্রীকে হাজিরার নির্দেশ। চিটফান্ড সংস্থার অনুষ্ঠানে কেন উপস্থিতি? জানতে চেয়ে তলব।      

অন্যদিকে, নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগ তুলে ফের সরব তৃণমূল নেত্রী। কারচুপির প্রমাণ আছে বলেই আদালতে মামলা গৃহীত হয়েছে। বললেন মমতা। ভবানীপুরের ভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখে ময়দানে নামতে নির্দেশ মমতার। ফের নন্দীগ্রামে চক্রান্ত করে হারানোর অভিযোগ। বিজেপির ফাঁদে পা না দিয়ে মাথা ঠান্ডা রাখতে কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Prashant Kishor : BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget