এক্সপ্লোর

Afghanistan Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, এক সপ্তাহে এই নিয়ে তৃতীয় বার, হতাহতের আশঙ্কা

Earthquake in Afghanistan: আমেরিকার জিওলজিকাল সার্ভে জানিয়েছে, হেরাট প্রদেশ থেকে ৩৪ কিলোমিটার দূরের এলাকা কম্পনের উৎসস্থল।

কাবুল: এক সপ্তাহের মধ্যে তৃতীয় বার ভূমিকম্প। ফের কেঁপে উঠল আফগানিস্তান। রবিবার ভূমিকম্প অনুভূত হল সেখানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। এবারও কম্পনের উৎসস্থল হেরাট শহর সংলগ্ন এলাকা। ভূগর্ভের ৬.৩ কিলোমিটার গভীর থেকে ছড়িয়ে পড়ে কম্পন। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। কিন্তু কম্পনের তীব্রতার নিরিখে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। (Afghanistan Earthquake)

হেরাট প্রদেশ থেকে ৩৪ কিলোমিটার দূরের এলাকা কম্পনের উৎসস্থল

আমেরিকার জিওলজিকাল সার্ভে জানিয়েছে, হেরাট প্রদেশ থেকে ৩৪ কিলোমিটার দূরের এলাকা কম্পনের উৎসস্থল। এর আগে, ৭ অক্টোবর পর পর যে ভূমিকম্প এবং আফটার শক অনুভূত হয়েছিল, তাতে হেরাট প্রদেশের বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল কার্যত সমতলে পরিণত হয়ে যায়। এত তীব্রতা আগে কখনও অনুভূত হয়নি। তার পরই আবারও একবার কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। (Earthquake in Afghanistan)

এক সপ্তাহ আগের ভূমিকম্পে ২০০০-এর বেশি মানুষ মারা যান। সেবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জেন্দা জান জেলা। শুধু ওই জেলাতেই ১২৯৪ জন মারা যান। আহত হন বহু মানুষ। ঘরবাড়ি সব ধূলিসাৎ হয়ে যায়। রাষ্ট্রপুঞ্জ সেই সময় জানায়, ভূমিকম্পে যত জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশই মহিলা এবং শিশু।

আরও পড়ুন: Israel Palestine War: প্রকাশ্যে শত্রুতা, আড়ালে সমর্থন হামাসকে, নেতানইয়াহুই কি যুদ্ধ ডেকে আনলেন? প্রশ্ন ইজরায়েলেই

আগের বার পর পর দু'টি শক্তিশালী ভূমিকম্প আছড়ে পড়ে ভূমিকম্প। কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে, পাহাড়ি গ্রাম একধাক্কায় বসে গিয়ে সমতলে পরিণত হয়। শয়ে শয়ে বাড়িঘর ভেঙে পড়ে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, দফতর, কিছুই রক্ষা পায়নি। 

ভূমিকম্প প্রবণ দেশ হিসেবেই পরিচিত আফগানিস্তান। বিশেষ করে হিন্দুকুশ পার্বত্য অঞ্চল এলাকায় প্রায়শই ভূমিকম্প হয়। ইউরেশিয়ান এবং টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলেই এমনটা ঘটে। এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাট শহরের ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। 

ভূমিকম্প প্রবণ দেশ হিসেবেই পরিচিত আফগানিস্তান

এই হেরাট শহরটি ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত।  আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত হেরাট। ২০১৯ সালে বিশ্বব্যাঙ্ক জানায়, ১৯ লক্ষ মানুষের বসবাস সেখানে। তাঁদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর আগে, গত বছর জুনেও তীব্র কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৯। তাতেও ১০০০-এর বেশি মানুষ মারা যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget