এক্সপ্লোর

PRALAY Missile: ভারতের 'প্রলয়' মহাপ্রলয় আনবে শত্রুপক্ষের ঘরে, কোন কোন ক্ষমতায় বলীয়ান এই ক্ষেপণাস্ত্র ?

Pralay Quassi Ballistic Missile : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত ফ্লাইট পাথ নির্ভুলভাবে অনুসরণ করেছে, আর সম্পূর্ণ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

Pralay Missile Successful Testing:   ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিও মঙ্গলবার ওড়িশায় দুই দিন ধরে ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের ন্যূনতম ও সর্বোচ্চ মারণক্ষমতা এবং রেঞ্জ বা পাল্লা ক্ষমতা উভয়ই সফলভাবে পরীক্ষা করেছে। এই সমস্ত পরীক্ষাগুলিকে বলা হয় ইউজার ইভ্যালুয়েশন ট্রায়াল। ডিআরডিওর এক কর্মকর্তা (Pralay Missile) জানিয়েছেন যে সোমবার ও মঙ্গলবার ওড়িশার উপকূলে অবস্থিত ড. এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে পরিচালিত হয়েছিল। প্রলয় একটি দেশীয় পদ্ধতিতে নির্মিত ক্ষেপণাস্ত্র যাতে সলিড প্রোপেল্যান্ট ব্যবহার করা হয়। উন্নত গাইডেন্স ও নেভিগেশন প্রযুক্তি রয়েছে এই ক্ষেপণাস্ত্রে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত ফ্লাইট পাথ নির্ভুলভাবে অনুসরণ করেছে, আর সম্পূর্ণ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ফলে ডিআরডিওর সমস্ত পরীক্ষা সফল হয়েছে। ক্ষেপণাস্ত্রের (Pralay Missile) সমস্ত অংশ সঠিকভাবে কাজ করেছে, প্রত্যাশাপূরণ করেছে। ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ দ্বারা স্থাপিত বিভিন্ন ট্র্যাকিং সেন্সরের সাহায্যে সংগৃহীত তথ্যের মাধ্যমে কর্মক্ষমতা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ইমপ্যাক্ট পয়েন্টের কাছাকাছি অবস্থিত একটি জাহাজেও এই সেন্সর স্থাপন করা হয়েছিল বলে জানানো হয়েছে।

এর আগে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথের কুচকাওয়াজে প্রথম এই ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করা হয়। ‘প্রলয়’কে নিয়ে একটি ট্যাবলো নামানো হয়েছিল সেদিন যার নাম ছিল ‘রক্ষাকবচ’। দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটির (Pralay Missile) পাল্লা ১৫০ থেকে ৫০০ কিলোমিটার। রকেট মোটর দ্বারা চালিত হয় ক্ষেপণাস্ত্রটি। এর দৈর্ঘ্য ৯.০৬ মিটার, ব্যাস ৭৪০ মিলিমিটার, ওজন ৫.১ টন। ৫০০ থেকে ১০০০ কেজি ওজনের পেলোড বহন করতে পারে। তবে এটি মোটামুটি ৪০০ কিমি দূর পর্যন্ত ৫০০ কেজির ওয়ারহেড নিক্ষেপ করতে পারে নির্ভুলভাবে। ১০০০ কেজি পর্যন্ত ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget