এক্সপ্লোর

ঘোষণা অনুযায়ী সিএএ-এনআরসি কার্যকর করে দেখান: অমিতকে চ্যালেঞ্জ কিশোরের

প্রথম থেকেই সিএএ-র বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কিশোর। তিনি জানিয়েছিলেন, বিহারে সিএএ-এনআরসি কার্যকর করা হবে না।

নয়াদিল্লি: কয়েকদিন আগেই অমিত শাহ ঘোষণা করেছিলেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে পিছনে হাঁটবে না সরকার। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ জানালেন জেডিইউ সহ-সভাপতি প্রশান্ত কিশোর। বললেন, ‘যে ধারাবাহিকতায় তিনি সারা দেশে সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) কার্যকর করবেন বলে ঘোষণা করেছিলেন, ক্ষমতা থাকলে তা করে দেখান।’

ট্যুইটারে কিশোর লেখেন, যে কোনও নাগরিকদের ক্ষোভ-উষ্মাকে খারিজ করে দেওয়াটা সরকারের শক্তির পরিচয় হতে পারে না। তাঁর প্রশ্ন, যাঁরা সিএএ-এনআরসি বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, আপনি যদি তাঁদের অবজ্ঞা করেন, তাহলে পূর্বঘোষণা অনুযায়ী সিএএ ও এনআরসি কেন কার্যকর করছেন না? সম্প্রতি, লখনউয়ে একটি জনসভায় শাহ জানিয়ে দেন, প্রতিবাদ সত্ত্বেও সিএএ ইস্যুতে পিছিয়ে যাবে না কেন্দ্র। তিনি বলেন, আমরা প্রতিবাদে ভয় পাই না। সত্যি বলতে কি, আমরা প্রতিবাদের মধ্যে জন্মেছি, বড় হয়েছি। বিরোধী থাকা সময়েও আমরা একই কথা বলেছিলাম। এখন ক্ষমতাসীন থাকা অবস্থাতেও একই কথা বলছি।

প্রসঙ্গত, প্রথম থেকেই সিএএ-র বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কিশোর। তিনি জানিয়েছিলেন, বিহারে সিএএ-এনআরসি কার্যকর করা হবে না। এই ইস্যুতে সহমত পোষণের জন্য আমি কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বলে রাখা প্রয়োজন, কিশোরের দল জেডিইউ অবশ্য লোকসভা ও রাজ্যসভায় বিলকে সমর্থন করেছিল। এপ্রসঙ্গে, দলের শীর্ষ নেতা নীতীশ কুমারই এর ব্যাখ্যা দিতে পারবেন বলে জানিয়েছেন কিশোর। তিনি বলেন, নীতীশ বলতে পারবেন, কোন পরিস্থিতিতে ওই সিদ্ধান্ত তিনি নিয়েছেন।

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget