এক্সপ্লোর

Nitish Kumar: মানসিকভাবে সুস্থ নন নীতীশ কুমার, মোদি-শাহ সব জানেন! অভিযোগ প্রশান্ত কিশোরের, ভোটমুখী বিহারে চড়ছে পারদ

Prashant Kishor: চলতি বছরের শেষ দিকেই বিহারে বিধানসভা নির্বাচন। বার বার দল বদল করে ক্ষমতায় টিকে থাকা নীতীশ এবার কতটা হালে পানি পাবেন, সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

নয়াদিল্লি: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মানসিক সুস্থতা নিয়ে এবার প্রশ্ন তুললেন ভোটকুশলী তথা Jan Suraaj-এর প্রধান প্রশান্ত কিশোর। নীতীশ কুমারের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন মহলেই প্রশ্ন উঠছে। সেই আবহেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন প্রশান্ত। তাঁর দাবি, নীতীশ মানসিক ভাবে সুস্থ নন মোটেই। নরেন্দ্র মোদি এবং অমিত শাহ সেকথা বিলক্ষণ জানেন বলেও দাবি করলেন তিনি। (Nitish Kumar)

চলতি বছরের শেষ দিকেই বিহারে বিধানসভা নির্বাচন। বার বার দল বদল করে ক্ষমতায় টিকে থাকা নীতীশ এবার কতটা হালে পানি পাবেন, সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ বিধানসভার অধিবেশন হোক বা প্রকাশ্য জনসভা, নীতীশের আচরণ চর্চার কারণ হয়ে উঠেছে। জাতীয় সঙ্গীত চলাকালীন সম্প্রতি একটি সভায় যে আচরণ করেন তিনি, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। (Prashant Kishor)

আর সেই আবহেই নীতীশের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন প্রশান্ত। তাঁর কথায়, “নীতীশের স্বাস্থ্য নিয়ে ওঁর শরিক সুশীল মোদিই প্রথম মন্তব্য করেছেন। সেই থেকে বিহারের মন্ত্রীদের অনেকেই মুখ খুলেছেন। জানুয়ারি পর্যন্ত আমি কিছু বলিনি। কিন্তু BPSC আন্দোলনের সময়ই বুঝেছিলাম নীতীশ কুমারের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। রাজ্যে কী ঘটছে, জানেন না উনি।”

প্রশান্ত আরও বলেন, “প্রমাণ চাইলে ওঁকে নিজের  মন্ত্রীদের নাম বলতে বলুন। নীতীশ কুমারের পদত্যাগ করা উচিত। কিন্তু বিজেপি-রও সমান দোষ রয়েছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নীতীশ কুমারের মানসিক অসুস্থতার কথা জানেন না, এটা হতে পারে না।” 

সম্প্রতি একটি সভায় জাতীয় সঙ্গীত চলাকালীন মুখ্যসচিবের সঙ্গে কথা বলতে দেখা যায় নীতীশকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, মুখ্যসচিব তাঁকে সাবধান করেন। সেই ভিডিও সামনে আসতেই বিতর্ক চরমে ওঠে। নীতীশকে আক্রমণ করেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদ যাদব। নীতীশ কুমার আর নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা নেই বলে মন্তব্য করেন তিনি। 

নীতীশের নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশান্তও। তাঁর বক্তব্য, “এই চক্র থেকে বেরোতে গেলে, JD (U) এবং পদ্ম (BJP) যাতে ভেসে না থাকতে পারে, তার জন্য রাজ্যবাসীকে একটাই কথা বলব, JD (U)-কে একটি আসনেও জেতানো চলবে না।”

বিজেপি নীতীশকে মুখোশ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন প্রশান্ত। তাঁর মতে, নীতীশকে সামনে রেখে ক্ষমতা ভোগ করছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটিয়ে টাকা নয়ছয় হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রশান্ত। যদিও নীতীশের দল সংযুক্ত জনতা দল (JD-U) এবং তাঁর ছেলে নিশান্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। বাবা '১০০ শতাংশ সুস্থ' বলে দাবি করেছেন নিশান্ত।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget