এক্সপ্লোর

নাগরিকত্ব আইনের বিরোধিতা করার জন্য রাহুলকে ধন্যবাদ প্রশান্ত কিশোরের, কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে আইন চালু না করার অনুরোধ

কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে নাগরিকত্ব আইন ও এনআরসি চালু না করার ব্যাপারে সরকারিভাবে ঘোষণা করতে রাহুলকে অনুরোধ করেছেন তিনি।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে গতকাল রাজঘাটে কংগ্রেসের ধর্না সমাবেশের জন্য রাহুল গাঁধীকে ধন্যবাদ জানালেন নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোর। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে নাগরিকত্ব আইন ও এনআরসি চালু না করার ব্যাপারে সরকারিভাবে ঘোষণা করতে রাহুলকে অনুরোধ করেছেন তিনি। প্রশান্ত টুইট করেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে জনগণের আন্দোলনে যোগ দেওয়ার জন্য রাহুল গাঁধীকে ধন্যবাদ। কিন্তু জনতার প্রতিবাদের পাশাপাশি এনআরসি বন্ধ করতে হলে রাজ্যগুলিকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমার আশা, আপনি কংগ্রেসকে বোঝাবেন যাতে কংগ্রেস শাসিত রাজ্যগুলি সরকারিভাবে ঘোষণা করে যে তারা এনআরসি মানবে না। কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা কী বলেছেন তা আমাকে জানানোর বদলে কংগ্রেস সভানেত্রীর সরকারি বিবৃতি প্রকাশ করুন, যাতে বলা থাকবে, কংগ্রেস শাসিত রাজ্যে এনআরসি নয়। টুইট করেছেন প্রশান্ত। প্রশান্ত কিশোরের বক্তব্য, রাজ্যগুলি যদি এনআরসি চালু করতে না চায়, তবে তা বন্ধ হতে পারে। তিনি বলেছেন, সিএবি-র বিরুদ্ধে ভোট দিয়েও তা আটকানো যায়নি বলে তিনি দুঃখিত কিন্তু রাজ্যগুলি এনআরসি চালু করতে না চাইলে তা এখনও আটকে দেওয়া সম্ভব। তাই এই দুটি গুলিয়ে ফেলবেন না। সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল বা সিএবি পেশের আগে থেকেই প্রশান্ত এর কট্টর বিরোধিতা করেন। এমনকী তাঁর দল সংযুক্ত জনতা দল এই বিলের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা করায় দল ছাড়তেও চান তিনি। তিনি বলেছেন, নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়া উচিত, বিক্ষোভকারীদের উচিত, অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চাপ দেওয়া, যাতে তাঁরা নিজেদের রাজ্যে এনআরসি না চালু করেন। কেরল, পঞ্জাব, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, বিহার ও রাজস্থানের মত অবিজেপি রাজ্যগুলি এনআরসি চালু করবে না বলে ইতিমধ্যেই দাবি করেছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget