এক্সপ্লোর

President Droupadi Murmu: পরনে ফ্লাইং স্যুট, কাঁধে তেরঙ্গা, যুদ্ধবিমানে সওয়ার হলেন ষাটোর্ধ্ব রাষ্ট্রপতি

President Maiden Flight: ভারতে রাষ্ট্রপতি দেশের সাংবাধিক প্রধান যেমন, তেমনই সশস্ত্রবাহিনীর সুপ্রিম কম্যান্ডার। সেই ভূমিকাই এ দিন পালন করতে দেখা গেল রাষ্ট্রপতি মুর্মুকে।

নয়াদিল্লি: খাতায় কলমে লেখা হিসেব বলছে বয়স ৬৪ বছর। কিন্তু বয়স যে শুধুমাত্র সংখ্যাই, প্রমাণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। শনিবার যুদ্ধবিমানে সওয়ার হলেন তিনি। ব্রহ্মপুত্র পেরিয়ে প্রায় আধ ঘণ্টা চক্কর কাটলেন আকাশে। দায়িত্বগ্রহণের আট মাস পর সশস্ত্রবাহিনীর সুপ্রিম কম্যান্ডার হিসেবে অবতীর্ণ হলেন (President Maiden Fighter Jet Flight)।

সশস্ত্রবাহিনীর সুপ্রিম কম্যান্ডার হিসেবে এ দিন প্রথম বার সুখোই ৩০ MKI যুদ্ধবিমানের সওয়ার

ভারতে রাষ্ট্রপতি দেশের সাংবাধিক প্রধান যেমন, তেমনই সশস্ত্রবাহিনীর সুপ্রিম কম্যান্ডার। সেই ভূমিকাই এ দিন পালন করতে দেখা গেল রাষ্ট্রপতি মুর্মুকে। সশস্ত্রবাহিনীর সুপ্রিম কম্যান্ডার হিসেবে এ দিন প্রথম বার সুখোই ৩০ MKI যুদ্ধবিমানের সওয়ার হলেন।  অসমের তেজপুর বায়ুসেনা স্টেশন থেকে উড়ানের পর চক্কর কাটলেন আকাশে।

বর্তমানে তিন দিনের অসম সফরে রয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। গুয়াহাটি থেকে এ দিন তেজপুর পৌঁছন তিনি। সেখানে এয়ার মার্শাল এসপি ধারকর, রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁকে অভ্যর্থনা জানান। তেজপুরে বায়ুসেনাকর্মীরা তাঁকে গার্ড অফ অনারও দেন।

আরও পড়ুন: Weather Forecast: তাপমাত্রার বৃদ্ধি অব্যাহত, আগামী পাঁচ দিন গরম হবে আরও দুঃসহ

এর পর যুদ্ধবিমানের সওয়ার হতে এগিয়ে যান রাষ্ট্রপতি মুর্মু। অ্যান্টি গ্র্যাভিটি স্যুট পরে এগিয়ে যান তিনি। যুদ্ধবিমানে ওঠার আগে সাংবাদিকদের ক্যামেরায় ছবি তোলেন। সঙ্গে ছিলেন দুই পাইলট এবং আধিকারিকরাও। তার পর মই বেয়ে উঠে চেপে বসেন যুদ্ধবিমানে।

রাষ্ট্রপতি মুর্মুকে নিয়ে এ দিন সুখোই যুদ্ধবিমানটি ওড়ান গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমার। তিনি ১০৬ নম্বর স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসারও।  সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার উচ্চতা দিয়ে, ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার গতিতে যুদ্ধবিমানটি এগিয়ে চলে। ব্রহ্মপুত্র এবং তেজপুর উপত্যকা হয়ে, হিমালয় দর্শন সারতে  প্রায় ৩০ মিনিট সময় ব্যয় হয়। উড়ান শেষে রাষ্ট্রপতি মুর্মু বলেন, “খুব ভাল লাগল।”

এ যাবৎ দেশের তিন রাষ্ট্রপতি যুদ্ধবিমানের সওয়ার হলেন

রাষ্ট্রপতি মুর্মু দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। তাঁকে নিয়ে এ যাবৎ দেশের তিন রাষ্ট্রপতি যুদ্ধবিমানের সওয়ার হলেন। ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলও যুদ্ধবিমানে সওয়ার হন। সশস্ত্রবাহিনীর সঙ্গে রাষ্ট্রপতির প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যম হিসেবেও এই উড়ান প্রতীকী। এর আগে, মার্চ মাসে INS বিক্রান্তের সওয়ার হন রাষ্ট্রপতি মুর্মু।  দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজের অধিকারিক এবং নাবিকদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget