এক্সপ্লোর

PM Modi Meeting: ‘ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও আরটিপিসিআর বাধ্যতামূলক করতে হবে,' নির্দেশ প্রধানমন্ত্রীর

এদিনের বৈঠকে তিনি বলেন,“করনোর ওমিক্রন-ঢেউয়ের সঙ্গে দেশবাসী বিনা আতঙ্কে লড়াই করেছে।তৃতীয় ঢেউয়ে কোনও রাজ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। প্রত্যেক দেশবাসীকে টিকা দেওয়ার কারণেই সেটা সম্ভব হয়েছে।''

কলকাতা: ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও আরটিপিসিআর (RTPCR) বাধ্যতামূলক করতে হবে। একইসঙ্গে জিন পরীক্ষাতেও জোর দিতে হবে। চতুর্থ ঢেউ রুখতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। একইসঙ্গে করোনা নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি ছোটদের টিকাকরণ এবং বয়স্কদের বুস্টার ডোজে জোর দেওয়ার কথাও বলেছেন নরেন্দ্র মোদি।

দেশে ফের বাড়ছে দৈনিক সংক্রমণ: দেশের ফের ঊর্ধ্বমুখী করোনা (Corona) গ্রাফ। দেশের মধ্যে রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। সেখানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই থাকছে। প্রাণও কাড়ছে করোনা। দিল্লিতে (Delhi) হঠাৎ সংক্রমণ বৃদ্ধির পিছনে ওমিক্রনের উপপ্রজাতি, BA.2.12-কেই দায়ী করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ ভারতেও (South India)।  গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৩ হাজার। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। অ্যাক্টির রোগী ১৬ হাজার পার। আর এই প্রেক্ষাপটেই চিকিৎসকদের একাংশ দাবি করছেন, ভারতে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ। করোনা মোকাবিলায় আজ সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: এদিনের বৈঠকে তিনি বলেন, “করনোর ওমিক্রন-ঢেউয়ের সঙ্গে দেশবাসী বিনা আতঙ্কে লড়াই করেছে। তৃতীয় ঢেউয়ে কোনও রাজ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। প্রত্যেক দেশবাসীকে টিকা দেওয়ার কারণেই সেটা সম্ভব হয়েছে। করোনা থেকে বাঁচতে ভ্যাকসিন সবথেকে বড় অস্ত্র। ছোটদের টিকাকরণ আমাদের প্রাথমিক লক্ষ্য। স্কুল থেকেই টিকাকরণ অভিযান চলবে। বয়স্কদের জন্য বুস্টার ডোজ চলবে। তৃতীয় ঢেউয়ের সময় প্রতিদিন ৩ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। কিন্তু তার সঙ্গেই আর্থিক কর্মকাণ্ড চলেছে। একই ভাবে আগামীদিনেও কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও আরটিপিসিআর বাধ্যতামূলক করতে হবে। জিন পরীক্ষার উপরেও জোর দিতে হবে। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে হবে।‘’

আরও পড়ুন: India Corona Update: দেশে ফের করোনার দাপট, দৈনিক সংক্রমণ ৩ হাজার ছুঁইছুঁই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget