এক্সপ্লোর

Protests Against Immigration in Australia: অস্ট্রেলিয়ায় অভিবাসী বিরোধী মিছিলে জনজোয়ার, বেছে বেছে ভারতীয়দের নিশানা

March for Australia: আমেরিকাকে অভিবাসীমুক্ত দেখতে চেয়ে ভারতীয়দের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা।

নয়াদিল্লি: ইউরোপ, আমেরিকার পর এবার অস্ট্রেলিয়া। ভারতীয়দের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব ধরা পড়ল সেখানেও। অভিবাসী মুক্ত দেশ চেয়ে সেখানে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। বিশেষ করে ভারতীয় অভিবাসীদের প্রতি বিদ্বেষ উগরে দিয়েছেন তাঁরা। (Protests Against Immigration in Australia)

আমেরিকাকে অভিবাসীমুক্ত দেখতে চেয়ে ভারতীয়দের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর যে সব অভিবাসীদের বিতাড়িত করতে উদ্যত হন, সেই তালিকায় ভারতীয়রাও ছিলেন। হাতে-পায়ে-কোমরে শিকল পরিয়ে ফেরত পাঠানো হয় দেশে। আয়ারল্যান্ডে ভারতীয়দের নিগ্রহের খবর আসছে লাগাতার। (March for Australia)

সেই তালিকায় এবার নাম জুড়ে গেল অস্ট্রেলিয়ার। অভিবাসী বিরোধী মিছিলে শামিল হয়েছেন সেখানকার হাজার হাজার নাগরিক। বিশেষ করে ভারতীয়দের তাড়ানোর দাবি তোলা হচ্ছে। ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’ নামে পুস্তিকাও বিলি করা হয়েছে, যাতে ভারতীয়দের উল্লেখ রয়েছে। বলা হয়েছে, গত ৫ বছরে ভারতীয়র সংখ্যা আরও বেড়েছে। গ্রিক এবং ইতালীয়দেরও ছাপিয়ে গিয়েছেন ভারতীয়রা। দেশের সংস্কৃতিতেও অভিবাসনের প্রভাব পড়ে।  বড় বড় সংস্থা, ব্যাঙ্ক, বিশ্ববিদ্যালয়গুলি অভিবাসী চাইবেই। কারণ অভিবাসী পিছু খাবারের বিক্রি বাড়বে, চাহিদা বাড়বে ঋণের। কিন্তু এসবের মূল্য চোকাতে হচ্ছে দেশকে।

অভিবাসীদের বিরুদ্ধে ৩১ অগাস্ট দুপুরে যে মিছিল বেরোয়, তাতে হাজার হাজার মানুষ যোগ দেন। ফেসবুকে এ নিয়ে যে পোস্ট লেখা হয়, তাতে দাবি করা হয়, ২০১৩ থকে ২০২৩ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় ভারতীয়দের সংখ্যা বেড়ে ৮ লক্ষ ৪৫ হাজার হয়েছ গিয়েছে। ‘March for Australia’ নামক ওয়েবসাইটে লেখা হয়, ‘দলে দলে অভিবাসী এসে ভিড় করায় আমাদের নিজেদের মধ্যেকার বন্ধন ছিন্ন হয়ে গিয়েছে’। X পোস্টে লেখা হয়, ‘মূলস্রোতের রাজনীতিকদের অভিবাসন বন্ধের পক্ষে সওয়াল করার সাহস নেই। অস্ট্রেলীয়দেরই একজোট হতে হবে’।

অভিবাসনের বিরুদ্ধে সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা-সহ একাধিক শহরে মিছিলে বেরোয়। সিডনিতে মিছিলে অংশ নেন প্রায় ১০ হাজার মানুষ। গায়ে জাতীয় পতাকা জড়িয়ে রাস্তায় নামেন অনেকে। মেলবোর্নে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে আন্দোলনকারী। লাঠিচার্জ হয়, ছোড়া হয় পেপার স্প্রে। গ্রেফতার হয়েছেন ছ’জন। ক্যানবেরায় যে মিছিল বেরোয়, তাতে শামিল হন দেশের সাংসদ বব ক্য়াটার। One Nation-এর পউলিন হ্যানসন, সেনেটর ম্যালকম রবার্টসও অংশ নেনে মিছিলে।

অভিবাসী তথা ভারতীয়দের প্রতি এই বিদ্বেষপূর্ণ আচরণের  বিরোধিতাও করছেন অনেকে। কট্টর দক্ষিণপন্থা অস্ট্রেলিয়ায় মাথা তুলছে বলে দাবি Refugee Action Coalition সংগঠনের। পাল্টা মিছিলের আয়োজন করা হয় তাদের তরফেও। দেশের শ্রমমন্ত্রী মুরে ওয়াট বলেন, “অস্ট্রেলিয়ায় আজ যে মিছিল হচ্ছে, তার তীব্র নিন্দা করছি আমরা। ঘৃণা, বিদ্বেষ ছড়ানো, বিভাজন তৈরির এই মিছিলকে সমর্থন করি না আমরা।” যে বা যাঁরা এই ধরনের মিছিলের আয়োজন করছেন, তাঁদের ‘নব্য নাৎজি’ বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget