এক্সপ্লোর

PM Modi on Pulwama: 'বীরদের আত্মত্যাগ ভোলার নয়', পুলওয়ামা হামলার দিনকে স্মরণ করে টুইট প্রধানমন্ত্রীর

PM Modi on Pulwama Attacked: পুলওয়ামা হামলার দিনকে স্মরণ করে টুইট করলেন প্রধানমন্ত্রী। কী বললেন মোদি ?

নয়াদিল্লি: পুলওয়ামা হামলার দিনকে স্মরণ করে টুইট করলেন প্রধানমন্ত্রী মোদি। আজ ১৪ ফেব্রুয়ারি। ঠিক আজকের দিনেই ২০১৯ সালে হামলা হয়। আর সেই স্মৃতির শহরটাকেই ফিরে দেখলেন এদিন মোদি। টুইটে তিনি বলেছেন, 'বীরদের আত্মত্যাগ ভোলার নয়।'

তিনি এদিন টুইটে বলেন, 'পুলওয়ামা হামলায় এইদিনে আমরা, আমাদের বীরদের হারিয়েছি। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।'

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তাকর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জেলার লেথোপোড়া অতিক্রমকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন বাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলাকাণ্ডে  ৪০ জন সিআরপিএফ কর্মী এবং আক্রমণকারীর মৃত্যু হয়। 

তবে এখানেই শেষ নয়, বাইশ সালেও নেমে আসে যন্ত্রনা মুখর প্রহর। বাইশের অক্টোবার মাসে  ফের রক্তাক্ত হয় উপত্যকা । জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা (Pulwama) জেলায় জঙ্গি হামলায় (Terror Attacks) শহিদ হন এক পুলিশকর্মী । জখম হন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এর এক কর্মী।

ট্যুইটারে কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়, পুলওয়ামার পিঙ্গলানায় সিআরপিএফ ও পুলিশ যৌথ নাকা চেকিং চালানোর সময় গুলি চালায় জঙ্গিরা। তখনই এক পুলিশকর্মী শহিদ হন। এবং এক সিআরপিএফ জওয়ান জখম হন। ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। শোপিয়ান এনকাউন্টারের (Shopian Encounter) কয়েক ঘণ্টার মধ্যেই ফের এই ঘটনার মুখোমুখি হয় উপত্যকা।

আরও পড়ুন, আজ ভ্যালেনটাইন্স ডে-তে পেট্রোল-ডিজেলে পকেট বাঁচাবে কোন শহর ?

মূলত, শোপিয়ানে তিন ঘণ্টার অপারেশনে এক লস্কর জঙ্গিকে খতম করা হয়।বারামুল্লায় জইশ ই মহম্মদের দুই জঙ্গিকে গুলি করে খতম করে নিরাপত্তাবাহিনী। সংশ্লিষ্ট জেলার পাট্টান এলাকার ইয়েদিপোরা গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পায় জম্মু ও কাশ্মীর পুলিশ। এরপর সেনা ও পুলিশ ও সশস্ত্র সীমা বলের তরফে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়।  পরে পুলিশের তরফে জানানো হয়, উভয়পক্ষের এনকাউন্টারে স্থানীয় স্তরের দুই জঙ্গিকে খতম করা হয়েছে। আর এর পরেই জঙ্গি তরফে পাল্টা হামলায় বিষাদের ছায়া ছড়িয়ে পড়ে উপত্যকায়।

 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget