এক্সপ্লোর

Punjab Election Results 2022: পাঞ্জাবে ভরাডুবি শিরোমণি আকালি দলের, হারলেন প্রকাশ সিংহ বাদলও

Punjab Election Results 2022: নির্বাচনে হারের মুখ দেখলেন শিরোমণি আকালি দলের প্রধান এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল। হারলেন আপের প্রার্থীর কাছে।

চন্ডীগড়: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ছিল বৃহস্পতিবার। পাঁচটির মধ্যে চারটি রাজ্যেই বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ফল পাঞ্জাবের। সীমান্তরাজ্যটিতে সব হিসেব উল্টিয়ে ক্ষমতা আসছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে পাঞ্জাবের তখতে থাকা কংগ্রেস। ছারখার পাঞ্জাবের অত্যন্ত শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক শক্তি শিরোমণি আকালি দলও। শুধু তাই নয়, কংগ্রেস হোক বা শিরোমণি আকালি দল, একের পর এক বর্ষীয়ান রাজনীতিবিদের হার হয়েছে তুলনামূলক নবীন আপের প্রার্থীদের কাছে। সেই তালিকায় রয়েছেন, শিরোমণি আকালি দলের প্রধান এবং পাঞ্জাবের একাধিকবারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলও। লাম্বি বিধানসভা কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থী গুরমিত সিংহ খুদিয়ানের কাছে পরাজিত হয়েছেন পাঞ্জাবের এই বর্ষীয়ান নেতা।

আপের প্রার্থী গুরমিত সিংহ খুদিয়ান পেয়েছেন ৬৬ হাজার ৩১৩টি ভোট। সেখানে প্রকাশ সিংহ বাদল পেয়েছেন ৫৪ হাজার ৯১৭টি ভোট। আপ প্রার্থীর জয়ের ব্যবধান এগারো হাজার ভোটেরও বেশি। 

পাঞ্জাবের রাজনীতিতে প্রকাশ সিংহ বাদল অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। ১৯৭০-৭১ এ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ফের ১৯৭৭ থেকে ১৯৮০, ১৯৯৭ থেকে ২০০২ এবং ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত টানা দশ বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন প্রকাশ সিংহ বাদল। এই বিধানসভা নির্বাচনে বাদল পরিবারের একাধিক প্রার্থী হারের সামনে পড়েছেন। তবে নির্বাচনে প্রকাশ সিংহ বাদলের হার শিরোমণি আকালি দলের কাছে সবচেয়ে বড়  ধাক্কা। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

নির্বাচনের আগে বহুবার পাঞ্জাবের রাজনীতির মানচিত্রে পরিবর্তন এসেছে। বিজেপির দীর্ঘদিনের শরিক ছিল শিরোমণি আকালি দল। কৃষি আইন নিয়ে মতান্তরের জেরে বিজেপির সঙ্গ ছাড়ে শিরোমণি আকালি দল। কারণ ওই আইনে সবচেয়ে বেশি প্রতিবাদ হয়েছিল পাঞ্জাব থেকেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখেই বিজেপির সঙ্গ ছেড়েছিল শিরোমণি আকালি দল। কিন্তু তারপরেও পঞ্জাবের সাধারণ ভোটারদের সমর্থন পেল না তারা। ভোটের ময়দানে মুখ থুবড়ে পড়লেন নেতারাও। 

আরও পড়ুন: 'ইতিহাস মনে রাখে তাঁদের, যাঁরা ইতিহাস তৈরি করতে জানে', ভগবন্ত সিংহ মানকে শুভেচ্ছাবার্তা কপিল শর্মার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget