এক্সপ্লোর

Rahul Gandhi: কর্মীরা ভেবেছিলেন কাজ দেখতে এসেছেন, দোকানে ঢুকে রাহুল অন্য কিছুই করলেন, ভিডিও ভাইরাল

Rahul Gandhi at Keventers: 'ভারত জোড়ো যাত্রা'র সময় থেকেই এমন ভূমিকায় দেখা যাচ্ছে রাহুলকে।

নয়াদিল্লি: রাস্তার পাশে জুতো সারাই করতে বসে গিয়েছেন কখনও। কখনও আবার রেল স্টেশনে কুলির ভূমিকায় ধরা দিয়েছেন। মাথায় মোট পর্যন্ত বয়েছেন। এবার ফুড জয়েন্টে ঢুকে কফি বানিয়ে হাতে হাতে তুলে দিলেন লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। স্টার্টআপ ব্যবসার খুঁটিনাটিও জেনে নিলেন। (Rahul Gandhi)

'ভারত জোড়ো যাত্রা'র সময় থেকেই এমন ভূমিকায় দেখা যাচ্ছে রাহুলকে। সাধারণ মানুষের কাছ থেকে সেই নিয়ে ভাল সাড়াও পেয়েছেন তিনি। এবার রাহুল গেলেন খাদ্যপণ্য বিপণন সংস্থা Keventers-এর স্টোরে। সেখানকার কর্মীদের কাছে শুধুমাত্র কাজকর্ম শিখলেনই না, সংস্থার সহ-প্রতিষ্ঠাতা আমন আরোরা এবং অগস্ত্য ডালমিয়ার সঙ্গে ব্যবসার মডেল, ঝুঁকি নিয়ে আলোচনাও করলেন। (Rahul Gandhi at Keventers)

Keventers-এর স্টোরে কী কী করলেন, তার ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন রাহুল। ভিডিও- দেখা গিয়েছে, ভিড় ঠেলে ভিতরে ঢুকে যান রাহুল। চারপাশের লোকজন তাঁকে দেখে রীতিমতো হতবাক। কী ভাবে খাদ্যসামগ্রী প্যাকেটে মোড়া হয়, রাহুল তা দেখতে আগ্রহী কি না, জানতে চান এক কর্মী। কিন্তু রাহুল বলেন, "না, আমি বানাব।" সেই মতো কোল্ড কফি বানানোর কাজে হাত দেন রাহুল।

প্রথমে ভ্যানিলা আইসক্রমি মিহি করে নেন মিক্সারে। তার পর কফি, বানিয়ে পরিবেশনও করেন তিনি। হাতে হাতে তুলে দেন কোল্ড কফির বোতল। সেই সময় রাহুলকে নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে যায় কার্যত। বয়স্ক এক মহিলা রাহুলকে নিজের বাড়ি দেখানোর জন্য জোরাজুরি করেন। তাঁকে নিরাশ করেননি রাহুল। এমনকি দুই প্রবীণার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেলেও, ধৈর্যের পরিচয় দেন তিনি। 

এর পর Keventers-এর দুই সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে আলোচনায় বসেন রাহুল। বিনিয়োগের ব্যাপারে তাঁর কী ভাবনা জানতে চান আমন এবং অগস্ত্য। রসিকতার সুরে রাহুল জানান, তিনি Keventers-এ বিনিয়োগের কথাই ভাবছেন। ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন রাহুল।  ব্যবসার খুঁটিনাটি বিষয় নিয়ে খোঁজ করেন। ভিডিওটি পোস্ট করে রাহুল জানান, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে Keventers-এর। তাদের আরও বেশি সহযোগিতা প্রয়োজন।

সেরা শিরোনাম

Ayushman Bharat: চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন রোগের চিকিৎসা হবে ?
চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন রোগের চিকিৎসা হবে ?
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget