এক্সপ্লোর

‘সোশাল মিডিয়া নয়, ঘৃণা ছাড়ুন’, মোদিকে ট্যুইট রাহুলের, বাজার মাপতে চাইছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ অধীরের

বিভিন্ন রাজনৈতিক শিবির থেকেও আসতে শুরু করে প্রতিক্রিয়া। রাহুল গাঁধী ট্যুইট করেন, ‘সোশাল মিডিয়া নয়, ঘৃণা ছাড়ুন।’সঙ্গে সঙ্গে ট্যুইটে কড়া প্রতিক্রিয়া দেয় কর্নাটক বিজেপির।

নয়াদিল্লি: ‘রবিবার ভেবেছি সোশাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেব!’ এই একটি ট্যুইট। তাই নিয়েই তোলপাড় দেশ! কেন এমন পোস্ট করলেন দেশের প্রধানমন্ত্রী? যিনি কি না সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সক্রিয়। সবসময় ডিজিট্যাল ইন্ডিয়ার কথা বলেন! আমেরিকা সফরে ফেসবুকের সদর দফরে পৌঁছে গিয়েছিলেন মোদি। নরেন্দ্র মোদির ট্যুইটের কারণ নিয়ে যখন সারা দেশ জল্পনায় ব্যস্ত, ঠিক তখনই রাহুল গাঁধী দিলেন উত্তর...ট্যুইট করেই। ‘সোশাল মিডিয়া নয়, ঘৃণা ছাড়ুন।’ সোমবার রাত ৮টা ৫৬। আচমকা প্রধানমন্ত্রীর একটা ট্যুইট। ‘রবিবার ভেবেছি সোশাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেব!’ দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরটা। মুহূর্তে সব ছেড়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল এই ট্যুইট। ঘোষণা করে! কেন এমন ঘোষণা? নানা মহলের নানা মত। সোশাল মিডিয়ায় গুজব-অপপ্রচারে হতাশ হয়েই কি এই সিদ্ধান্ত? নাকি ফেসবুক, ট্যুইটারে বহু মানুষের কড়া সমালোচনার মুখে পড়ে?সেসব কিছুই অবশ্য লেখেননি তিনি। বিভিন্ন রাজনৈতিক শিবির থেকেও আসতে শুরু করে প্রতিক্রিয়া।  রাহুল গাঁধী ট্যুইট করেন, ‘সোশাল মিডিয়া নয়, ঘৃণা ছাড়ুন।’ সঙ্গে সঙ্গে ট্যুইটে কড়া প্রতিক্রিয়া দেয় কর্নাটক বিজেপির। ‘ভারতের শাসনভার এখন রাজীব ফিরোজ গাঁধী বা এডভিগ আন্তোনিয়া অ্যালবিনা মেইনো (সনিয়া গাঁধীর আসল নাম)-র হাতে নেই। এখন দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশা করি, এই সত্যিটা আপনারা বুঝবেন। ’ কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ট্যুইট করেন, ‘মাননীয় মোদিজি, আমাদের একান্ত ইচ্ছে, আপনি সম্মিলিত ট্রোল-বাহিনীকে এই পরামর্শ দিন। যারা আপনার নাম করে প্রতি মুহূর্তে অপমান করে, হুমকি দেয়। দেশের নাগরিকবৃন্দ ’ কটাক্ষ করেছেন অধীর চৌধুরীও। বলেন, বোধ বাজার মাপতে চাইছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে সিপিএম-ও।  সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, দিল্লি হিংসার ঘটনার পর সারা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি খারাপ হয়েছে। সেই কারণেই কি মোদির এই সিদ্ধান্ত? নাকি কোনও হতাশা? সত্যিই কি সোশাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন মোদি? ডিজিটাল দুনিয়াকে কি বিদায় জানাবেন তিনি? উত্তর দেবে সময়।

সেরা শিরোনাম

App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
News Update: বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget