এক্সপ্লোর

Rajasthan News : যেন কাশ্মীর, মরুভূমি ঢেকে গেল সাদা চাদরে, বেনজির দৃশ্য রাজস্থানে

Rajasthan Hailstorm: মরুভূমির বুকে যেখানে গরমকালে তাপমাত্রা গড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে, সেখানকার অবস্থা এটা।

দেখলে মনে হবে ভূস্বর্গ , কাশ্মীর যেন। না, এটা কাশ্মীরের ছবি  নয়। এই ছবি কোথাকার শুনলে চোখ কপালে উঠবে যে কারও। এ যেন ম্যাজিক। প্রকৃতির ম্যাজির ওয়ান্ডে বদলে গিয়েছে মরুভূমির চরিত্র। হ্যাঁ মরুভূমি ! আবহাওয়ার খেলায় রাজস্থানে চুরু এবং সরদারশহরের ছবিটা হয়েছে একেবারে পহেলগাঁওয়ের মতো। মরুভূমির বুকে যেখানে গরমকালে তাপমাত্রা গড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে, সেখানকার অবস্থা এটা। একটানা ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিতে এমন রূপ নিয়েছে  রাজস্থানে চুরু। 

শিলাবৃষ্টির দাপটে  রাস্তা হয়েছে তুষারশুভ্র। দেখে অনেকের ভ্রম হতে পারে। সন্দেহ হতে পারে এআই নির্মিত ছবি বলে। কিন্তু না, এই ছবি শেয়ার করেছেন ফরেস্ট অফিসার পারভীন কাসওয়ান। শনিবার ভারতীয় বন পরিষেবা (আইএফএস) এর অফিসার পারভীন কাসওয়ানের শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে সাদা চাদরে ঢাকা বিস্তীর্ণ এলাকা।   তুষারাবৃত ঘরবাড়ি এবং রাস্তাঘাটের ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিও ক্লিপটি শেয়ার করে আইএফএস আধিকারিক লিখেছেন, "না, এটা কাশ্মীর নয়। এটা রাজস্থানের চুরু। গ্রীষ্মকালে যেখানে ৫০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে। কী চরম আবহাওয়া।"  

কাসওয়ানের তোলা ভিডিওতে দেখা যাবে এক ব্যক্তি বেলচা করে তার দরজা থেকে সাদা শিলা সরাচ্ছেন। ঠিক যেমন পাহাড়ি এলাকায় তুষার সরানো হয়। এমন সময় এমন অঝোর ধারা ও শিলাবৃষ্টি দেখে একেবারে তাজ্জব বনে গিয়েছেন স্থানীয়রা। কারণ এই অভিজ্ঞতা তাঁদের কাছে একেবারেই নতুন। শিলাবৃষ্টি ছবিতে সুন্দর বটে, কিন্তু কৃষিজীবিদের কাছে খুবই চিন্তার বিষয়। কারণ এই শিল ফসল নষ্ট করে দেয়। সপ্তাহান্তে এই বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির কারণে আবহাওয়া বিভাগ ক্ষতিগ্রস্ত অঞ্চলে সতর্কতা জারি করেছে। শ্রীগঙ্গানগর, চুরু,  বিকানের এবং আলওয়ারে আবহাওয়ার চরম রূপ দেখা গিয়েছে।  ফসলের উল্লেখযোগ্য ক্ষতিও হয়েছে বলে খবর । তবে বৃষ্টির ফলে কিছু অঞ্চলে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। 

আবহাওয়া দফতর, শনিবার জয়পুর এবং ভরতপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন।  হনুমানগড়ে ২.৫ মিমি, গঙ্গানগরে ০.৩ মিমি এবং বিকানেরে ৩.২ মিমি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে চুরু এবং জয়সলমেরের বেশ কয়েকটি এলাকায়ও ভারী বৃষ্টিপাত হয়েছে। ২ মার্চ থেকে পরিস্থিতির উন্নতি হবে। শিলাবৃষ্টির প্রভাবে আপাত ভাবে তাপমাত্রা একটু কমলেও  মার্চ মাস থেকে রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মার্চ থেকে মে মাস পর্যন্ত গড় তাপমাত্রা থাকবে বেশি। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget