এক্সপ্লোর

Rajasthan school roof collapse: বর্ষায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, পরপর মৃত্যু একাধিক পড়ুয়ার, ধ্বংসস্তূপেই আটকে বহু

ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত ৪ প্রাইমারি স্কুলপড়ুয়ার মৃত্যু, ধ্বংসস্তূপের তলায় আরও স্কুলপড়ুয়ার আটকে থাকার আশঙ্কা

কলকাতা : ভরা বর্ষায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুল বাড়ির ছাদ। মরুরাজ্যের ঝালাওয়ারে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে মৃত্যু হল সাত শিক্ষার্থীর । ধ্বংসস্তূপের নিচে এখনও বহু শিক্ষার্থী আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আরও স্কুলপড়ুয়ার পরিস্থিতি সঙ্কটজনক হতে পারে বলে মনে করা হচ্ছে।  দুর্ঘটনার সময় স্কুলে ৬০ জন পড়ুয়া হাজির ছিল।  জখম হয়েছে অন্তত ৩০ জন স্কুলপড়ুয়া, খবর স্থানীয় সূত্রে। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রায় ৬০-৭০ জন শিশু ছিল স্কুলে । চলছিল ক্লাস।  ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়।  গ্রামবাসী, শিক্ষক এবং স্কুল কর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধারের চেষ্টা করছেন। পরে ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়। 

আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য মনোহর থানা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, স্কুল ভবনটি বেশ কিছুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বারবার অভিযোগ করার পরেও কোনও মেরামত বা পুনর্নির্মাণের কাজ করা হয়নি। উদ্ধার অভিযান চলছে।

IANS সূত্রে খবর, যে সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে, সেটির পরিকাঠামো নিয়ে অভিযোগ ছিল আগে থেকেই। বাড়িটি বেশ পুরনো। বেশ কিছুদিন ধরে অবস্থাও ছিল অত্যন্ত জীর্ণ। স্থানীয়রা জানিয়েছেন,গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত চলছে। তাই হঠাৎ ছাদটি ভেঙে পড়েছে। সেই সময় ৬০ জনেরও বেশি শিক্ষার্থী শ্রেণীকক্ষে উপস্থিত ছিল। ধসে পড়ার সময় বিকট শব্দ হয়।   ধুলো এবং ধ্বংসাবশেষ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সাহায্যের জন্য অপেক্ষা না করে, গ্রামবাসী এবং স্কুল কর্মীরা তখনই উদ্ধারকাজ শুরু করে, আটকে পড়া শিশুদের উদ্ধারের করা শুরু করে। 

আহত শিক্ষার্থীদের ব্যক্তিগত যান ব্যবহার করেই মনোহরথানার কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যান স্থানীয়রা। বাচ্চাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।  

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী শোকবার্তায় এক্স পোস্টে লিখেছেন, ঝালাওয়ারের পিপলোদিতে একটি স্কুলের ছাদ ধসে পড়ার ফলে ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। 

অন্যদিকে এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, 'স্কুলভবনটির বিভিন্ন অংশে ভাঙন ধরেছিল, স্থানীয়রা বারবার সেকথা বলেছেন। প্রশাসনকে অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
বিজেপির রাজস্থানে ক্লাসরুমও আর নিরাপদ নয়', পোস্ট করেছে তৃণমূল। 

বাড়ি ভেঙেছে কলকাতাতেও 

দফায় দফায় বৃষ্টিতে কলকাতার ২ জায়গায় ভাঙে বাড়ির একাংশ। বউবাজার ও গিরিশ পার্কে ভেঙে পড়ল ২ বাড়ির একাংশ গিরিশ পার্কের বাড়িটিকে আগেই বিপজ্জনক হিসেবে নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget