এক্সপ্লোর

Ratan Tata Death: 'আমার জীবনের লাইট হাউস...', রতন টাটার প্রয়াণে আবেগঘন পোস্ট এই তরুণের

Ratan Tata Demise : কর্নওয়েল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন শান্তনু নায়ডু, গুডফেলোজ নামে একটি স্টার্ট আপও তৈরি করেছেন তিনি। এদিন লিঙ্কড ইনে একটি পোস্টে লেখেন...

Ratan Tata Passed Away: শান্তনু নায়ডু, রতন টাটার অফিসের প্রাক্তন জেনারেল ম্যানেজার রতন টাটার প্রয়াণে এক আবেগঘন পোস্ট লেখেন সমাজমাধ্যমে। আর সেই পোস্টেই (Ratan Tata Death) তাঁর জীবনের অন্যতম প্রিয় মানুষটিকে বিদায় জানান শান্তনু (Shantanu Naidu)। গতকাল বুধবার রাতেই ৮৬ বছর বয়সে প্রয়াত হন শিল্পপতি রতন টাটা। টাটা গ্রুপের বিশাল ব্যবসায়িক জগতে ঘটল নক্ষত্রপতন। শান্তনু লিখলেন, 'বিদায়, লাইটহাউস...'।

কর্নওয়েল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন শান্তনু নায়ডু, গুডফেলোজ নামে একটি স্টার্ট আপও তৈরি করেছেন তিনি। এদিন লিঙ্কড ইনে একটি পোস্টে লেখেন, 'এই গভীর বন্ধুত্বের মাঝে যে শূন্যতা তৈরি হল তা পূরণের চেষ্টায় সারা জীবন কাটিয়ে দেব। ভালবাসার জন্য সবথেকে বড় দেনা হল শোক। বিদায়, আমার জীবনের লাইটহাউজ।'

২৮ বছর বয়সী এই তরুণ টাটা গ্রুপের সঙ্গে জড়িত পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্য। এদিন একটি ইয়েজডি বাইকে চড়ে শান্তনুকে রতন টাটার বাড়ি থেকে বেরোতে দেখা যায়। যে ট্রাকে করে রতন টাটার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল, তার সামনে পথ নির্দেশিকা দিচ্ছিলেন তিনি। কুকুরের প্রতি উভয়ের গভীর ভালবাসাই এই বন্ধুত্বের প্রধান সূচক হিসেবে গড়ে উঠেছিল। আজ সকালে ১০ টা পর্যন্ত রতন টাটার মরদেহ নিয়ে এনে রাখা হয় মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে। তারপর সেই মরদেহ নিয়ে যাওয়া হয় ওরলি শ্মশানঘাটে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, শরদ পাওয়ার ছাড়াও এসেছেন শিল্পপতি মুকেশ আম্বানি, হর্ষ গোয়েঙ্কাও। রতন টাটার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। মহারাষ্ট্রেও একদিনের পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজ সারাদিন মহারাষ্ট্রের সরকারি অফিসগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিন অন্তিম যাত্রায় উপস্থিত ছিল রতন টাটার প্রাণপ্রিয় কুকুরটিও।

১৯৩৭ সালে মুম্বইতে জন্ম হয় রতন টাটার। কর্নওয়েল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন তিনি। তারপর ১৯৯১ সালে টাটা গ্রুপের এই সুবিশাল পরিবার গড়ে তোলেন। নুনের দানা থেকে স্টিল কী নেই এই টাটার জগতে। ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড রোলস রয়েস ও জাগুয়ারও রয়েছে টাটা সাম্রাজ্যের অধীনে। রতন টাটার প্রয়াণে গভীর শোক নেমে এসেছে দেশে। 

আরও পড়ুন: Ratan Tata Last Rites: ভারত হারাল অমূল্য 'রতন', শেষযাত্রায় রতন টাটা ; শ্রদ্ধাজ্ঞাপন অগণিত মানুষের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Cockroach Janta Party: সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?
সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?
PM Modi Thank You : প্রধানমন্ত্রী মোদিকে গালি দিয়েছিল মেয়ে, মা বললেন-'মোদির জন্য নতুন জীবন পেল'
প্রধানমন্ত্রী মোদিকে গালি দিয়েছিল মেয়ে, মা বললেন-'মোদির জন্য নতুন জীবন পেল'
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget