এক্সপ্লোর

Reliance Covid Care Facilities : রিলায়েন্স ফাউন্ডেশন ও নীতা আম্বানির উদ্যোগে জামনগরে বিনামূল্যে ১০০০ বেডের ব্যবস্থা

এক সপ্তাহের মধ্যেই করোনা চিকিৎসার জন্য জামনগরে সরকারি ডেন্টাল কলেজ ও হাসপাতালে ৪০০ বেডের ব্যবস্থা করা হবে। দুসপ্তাহের মধ্যে জামনগরের অপর কোনও জায়গায় বাকি ৬০০ বেডের ব্যবস্থা করা হবে। এক প্রেস বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে।

জামনগর : করোনা সংক্রমণ রোজই ভয়াবহ আকার ধারণ করছে। নিত্যুনতুন রেকর্ড গড়ছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন। নতুন করে আরও সাহায্য নিয়ে এগিয়ে এল সংস্থা। সংস্থার তরফে করোনা চিকিৎসার জন্য জামনগরে ১০০০ বেডের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে জোগান থাকবে অক্সিজেনের। নাগরিকদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। এবং এই কোভিড কেয়ার ফেসিলিটি তৈরি এবং তা চালানোর জন্য যা খরচ হবে তার পুরোটাই বহন করবে রিলায়েন্স। 

এক সপ্তাহের মধ্যেই করোনা চিকিৎসার জন্য জামনগরে সরকারি ডেন্টাল কলেজ ও হাসপাতালে ৪০০ বেডের ব্যবস্থা করা হবে। দুসপ্তাহের মধ্যে জামনগরের অপর কোনও জায়গায় বাকি ৬০০ বেডের ব্যবস্থা করা হবে। এক প্রেস বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে সংস্থার তরফে।

এজন্য প্রয়োজনীয় লোকবল, চিকিৎসা সামগ্রী, যন্ত্রপাতি এবং ডিসপোজেবল জিনিসের জোগান দেবে রিলায়েন্স। এইসব সেন্টারে যাতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স থাকে তারজন্য সহযোগিতা করবে রাজ্য সরকার। জামনগর, খাম্বালিয়া, দ্বারকা, পোরবন্দর সহ সৌরাষ্ট্রের অন্যান্য এলাকার মানুষকে এই হাসপাতাল স্বস্তি দেবে।

রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান নীতা এম আম্বানি বলেন, "করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারত বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং ভারতবাসীকে আমরা যতটা পারি সাহায্য করব। এই মুহূর্তে সবথেকে প্রয়োজনীয় বিষয়- চিকিৎসা পরিষেবা। এই বিষয়টি মাথায় রেখে রিলায়েন্স ফাউন্ডেশন জামনগরে ১০০০ বেডের হাসপাতাল তৈরি করছে। যেখানে অক্সিজেন পরিষেবা পাওয়া যাবে। এবং পুরো প্রক্রিয়াটাই হবে বিনামূল্যে। প্রথম দফায় এক সপ্তাহের মধ্যে ৪০০ বেড তৈরি করে ফেলা হবে। পরের সপ্তাহে আরও ৬০০ বেডের ব্যবস্থা করা হবে। এই সঙ্কটের মুহূর্তে সাহায্য করার জন্য RF-এর এটি আও এক উদ্যোগ। আমরা আশা করি, করোনা মহামারীর বিরুদ্ধে গোটা দেশের লড়াইয়ে আমাদের এই চেষ্টা আরও শক্তি জোগাবে। এবং অনেক জীবন রক্ষা পাবে।"

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ প্রেসিডেন্ট ধনরাজ নাথওয়ানি বলেন, "এই করোনা মহামারীর সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদি বিরামহীন পরিশ্রম করে চলেছেন। এই কঠিন সময়ে গুজরাটবাসীর জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন মুখ্যমন্ত্রী বিজয়ভাই রূপানিও। গুজরাটে করোনা আক্রান্ত রোগদের জন্য হাসপাতালের ব্যবস্থা করতে এগিয়ে এসেছেন রিলায়েন্সের CMD মুকেশ আম্বানি। চেয়ারম্যানের নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যে এই দুটি কোভিড কেয়ার সেন্টার গড়ে তুলতে রিলায়েন্স টিম কাজ করছে।"

যে কোনও বড় সঙ্কটের সময় সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছে রিলায়েন্স। ভারতে করোনা মহামারী শুরুর পর গত এক বছর ধরেও সেই ভূমিকা পালন করে চলেছে। গুজরাট এবং দেশের মানুষকে সাহায্য করার জন্য রিলায়েন্স অবিরাম কাজ করে চলেছে। এর পাশাপাশি রিলায়েন্স গুজরাট এবং অন্য কয়েকটি রাজ্যে অক্সিজেনের জোগান দিচ্ছে। মুম্বইয়ে বিনামূল্যে কোভিড চিকিৎসার ব্যবস্থা করেছে RIL। এখানে করোনা চিকিৎসার জন্য রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল ৮৭৫টি বেডের ব্যবস্থা করেছে। অর্থাৎ জামনগর এবং মুম্বইয়ে ১,৮৭৫টি বেডের ব্যবস্থা রাখা হচ্ছে। 

রিলায়েন্স ফাউন্ডেশন সম্বন্ধে :

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মানব-হিতৈষী শাখা রিলায়েন্স ফাউন্ডেশন। দেশের উন্নয়নে অনুঘটকের কাজ করা যাদের লক্ষ্য। এর নেতৃত্বে রয়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন নীতা আম্বানি। এই সংস্থা সবসময় প্রত্যেকের জীবনের মানোন্নয়ন এবং সার্বিক ভালোর জন্য বিরামহীনভাবে কাজ করে চলেছে।  দেশের গ্রামীণ এলাকা, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া,, বিপর্যয় মোকাবিলা, শহরের পুনরুজ্জীবন, কলা, সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য কাজ করে চলেছে। গোটা দেশের ৪৫ মিলিয়নের বেশি মানুষের জীবনকে স্পর্শ করতে পেরেছে রিলায়েন্স ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে ৪৪,৭০০-র বেশি গ্রাম এবং শহর।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget