এক্সপ্লোর

RG Kar Protest: 'স্বাস্থ্যকর্মীদের জন্য আনা হোক কেন্দ্রীয় সুরক্ষা আইন', আজ OPD, OT-বন্ধের ডাক

AIIMS Protest: আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রীকে চিঠি লিখেছে ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশন কলকাতা

নয়া দিল্লি: আর জি করকাণ্ডে শুধু রাজ্যে নয়, গোটা দেশ, এমনকী বিশ্বের নানা প্রান্তেও প্রতিবাদের ঝড় উঠেছে। চিকিৎসক থেকে নার্স- বাংলার হাসপাতালে বন্ধ পরিষেবা। এরই মধ্যে দিল্লির ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন অফ AIIMS এর তরফে বলা হয়েছে শনিবার ওপিডি এবং অপারেশন থিয়েটার পরিষেবা স্থগিত করা হবে।

শনিবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিল দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ধটনার প্রতিবাদে এবং কর্মরত মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবিতে শনিবার কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি AIIMS-র ফ্যাকাল্টি  অ্যাসোসিয়েশন। 

AIIMS এর ডিরেক্টরকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা। নোটিসে জানানো হয়েছে জরুরি বিভাগ ছাড়া, বর্হিবিভাগ, ওটি, ল্যাবরেটরি বন্ধ থাকবে। পিজিআই চন্ডীগড়ের তরফেও সার্কুলার জারি করে জানানো হয়েছে ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যা সোসিয়েশনের তরফে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তাতে সমর্থন জানিয়ে শনিবার বর্হিবিভাগ, রুটিন অস্ত্রোপচার বন্ধ রাখা হবে।                                                       

আরও পড়ুন, 'পুলিশের পায়ে ধরেছি, বারবার বলেছিলাম মেয়েটাকে একবার দেখতে দিন', চরম হেনস্থার অভিযোগ নির্যাতিতার মায়ের

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে চিঠি লিখেছে ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশন কলকাতা। অন্যদিকে কর্মবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস্ ফোরাম, অ্যাসোসিয়েশন অফ হেলথ্ সার্ভিস ডক্টরস সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন।  


এদিন,  সর্বসম্মতিক্রমেই সফদরজং এবং আরএমএল-এর চিকিৎসকরা কালো ব্যান্ড পরে মৌন মিছিল করেন। 

 

এদিকে, DYFI-এর পতাকা নিয়ে, R G কর মেডিক্যালে হামলা চালিয়েছে সিপিএম, আর জাতীয় পতাকা নিয়ে হামলা চালিয়েছে বিজেপি। আজ পথে নেমে, এমনই অভিযোগ করলেন মমতা বন্দোপাধ্যায়। যদিও, পুলিশ কমিশনার আজকের সাংবাদিক বৈঠকে, ধৃতদের কোনও রাজনৈতিক পরিচয় জানাননি। এদিকে, তাণ্ডবের ঘটনায় যুক্ত থাকার কথা পুরোপুরি অস্বীকার করেছে বামেরা। পাল্টা, তৃণমূলের দিকেই হামলার দায় ঠেলেছে বিজেপি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী, সিপিএম-এর সমালোচনা, বিমান বসুকে নিয়ে বললেন…
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী, সিপিএম-এর সমালোচনা, বিমান বসুকে নিয়ে বললেন…
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget