এক্সপ্লোর

Nitish Kumar: লোকসভা ভোটের আগে কি নরেন্দ্র মোদির হাত ধরছেন নীতীশ কুমার?

Lok Sabha Election 2024: বাংলা-পাঞ্জাবে জোটে জট, একই পথে বিহারও? লোকসভা ভোটের আগে কি নরেন্দ্র মোদির হাত ধরছেন নীতীশ কুমার?

কলকাতা: বাংলা-পাঞ্জাবে জোটে জট, একই পথে বিহারও? লোকসভা ভোটের আগে কি নরেন্দ্র মোদির হাত ধরছেন নীতীশ কুমার (Nitish Kumar Joining Hands With BJP)? আপাতত এই নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, ৪ ফেব্রুয়ারি বেতিয়ায় মোদির সভায় থাকতে পারেন জেডি(ইউ) প্রধান। সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের আগেই বিহার বিধানসভায় ভাঙনের আশঙ্কা করছেন অনেকে। 

জল্পনা...
এদিন পটনায় জেডি'(ইউ) বিধায়কদের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার। যার পর নতুন সমীকরণের জল্পনা হু হু করে ছড়িয়েছে। সূত্রের খবর, বিহারে মুখ্যমন্ত্রীর পদ পেতে চায় বিজেপি। আজ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে যাওয়ার কথা বিহার বিজেপি নেতৃত্বের। এদিকে আরজেডি এবং জেডি(ইউ)-র মধ্যে মতবিরোধের আঁচ স্পষ্ট হতে শুরু করেছে। এই মুহূর্তে জল্পনা এতটাই তীব্র যে, লোকসভা ভোটের আগে বিহার বিধানসভায় ভাঙনের চর্চাও শোনা যাচ্ছে। তবে সূত্রের খবর, লোকসভা ভোট পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে চান নীতীশ কুমার। এহেন পরিস্থিতিতে বিজেপির সঙ্গে তাঁদের জোট কী ভাবে সম্ভব, ভাঙন রুখতে আরজেডি কিছু করবে কিনা, তা নিয়ে আলোচনা তুঙ্গে। ঠিক কী কী ঘটছে বিহারে? এক নজরে দেখে নেওয়া যাক।

বিহারে যা যা ঘটল...

  • নীতীশ কুমারের সমস্ত কর্মসূচি বাতিল হয়েছে
  • সমস্ত জেডি(ইউ) বিধায়কদের পটনাকে ডেকে পাঠানো হয়েছে
  • মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করছেন জেডি(ইউ) বিধায়করা
  • আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আর্চায নাম না করেই নীতীশকে আক্রমণ করেন বলে অভিযোগ
  • কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র থেকে নিজেকে দূরেই রেখেছেন জেডি(ইউ) প্রধান
  • বিহার বিজেপির সভাপতি সম্র্রাট চৌধুরি এর মধ্যেই দিল্লির উদ্দেশে যাত্রা করেছেন
  • সূত্রের খবর, বিহারের মন্ত্রিসভার বৈঠক মোটে ২৫ মিনিটেই শেষ হয়ে যায়
  • মন্ত্রিসভার বৈঠকে কিছু বলতে শোনা যায়নি তেজস্বী যাদবকে
  • সূত্রের খবর, বিহার নিয়ে বুধবারই কথা বলেছেন শীর্ষ বিজেপি নেতৃত্ব
  • মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্পর্কে মন্তব্যের আগে দলের নেতাদের সতর্ক হতে নির্দেশও দিয়েছে শীর্ষ বিজেপি নেতৃত্ব, খবর সূত্রে
  • বুধবার, লালুপ্রসাদ যাদবের নাম না নিয়ে 'পরিবারতন্ত্র'-র বিরুদ্ধে সরব হতে শোনা গিয়েছিল নীতীশকে।
  • প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুরকে 'ভারতরত্ন' দেওয়ার সিদ্ধান্ত জানার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও দেন নীতীশ।
  • 'ইন্ডিয়া অ্যালায়েন্স'-র কো-অর্ডিনেটরেরও পদও প্রত্যাখ্যান করেন জেডি(ইউ) প্রধান। 

বাড়ছে জল্পনা...
সব মিলিয়ে বাড়ছে জল্পনা। যদিও বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোটের অন্যতম উদ্যোক্তা হিসেবে জেডি(ইউ) প্রধানের ভূমিকার কথা মনে রয়েছে অনেকের। কিন্তু একের পর এক ঘটনাপ্রবাহে এখন অন্য সমীকরণের ইঙ্গিত।

 

আরও পড়ুন:কুনোয় পর পর ১০ মৃত্যু, বিদেশি চিতার জন্য এবার বিকল্প বাসস্থান

সেরা শিরোনাম

Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget