এক্সপ্লোর

Narendra Modi Rojgar Mela : এবছরের মধ্যেই ১০ লাখের চাকরি? রোজগার মেলায় ৭০ হাজার নিয়োগপত্র বিলোলেন মোদি

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ৭০ হাজার জনেরও বেশি নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মোদি।

নয়াদিল্লি : প্রতিশ্রুতি মেনে গতবছর দীপাবলির আগেই ৭৫,০০০ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন নরেন্দ্র মোদি। তখনই ‘রোজগার মেলা’ ('Rozgar Mela' )কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী ( Narendra Modi )। আবারও বহু যুবার হাতে চাকরি তুলে দিলেন মোদি। 

৭০ হাজার জনেরও বেশি নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র      

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ৭০ হাজার জনেরও বেশি নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন তিনি। রোজগার মেলার উদ্দেশ্য ছিল কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নানা সমস্যার জেরে অর্থনীতিতে যে আঘাত এসেছে, তার থেকে দেশের যুবসমাজকে রক্ষা করা। এবার নিয়োগপত্রগুলি চাকরিপ্রার্থীদের হাতে তুলে দিয়ে মঙ্গলবার মোদি বলেন, ভারতে বেসরকারি এবং সরকারি উভয় ক্ষেত্রেই ক্রমাগত নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে। বিপুল সংখ্যক যুবকও স্বনিযুক্তির প্রতি আগ্রহী হচ্ছে। কেন্দ্রের মুদ্রা যোজনা গ্যারান্টি ছাড়াই ব্যাঙ্ক থেকে ঋণ দেয়, তা কোটি কোটি যুবকদের সাহায্য করেছে। সরকারের সাহায্য পাওয়া যুবকরা এখন নিজেরাই অনেক যুবককে চাকরি দিচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী মোট ৭০ হাজার ১২৬ জনকে নিয়োগপত্র বিলি করেন। 

ইউপিএ সরকারকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ' এই কর্মসংস্থান অভিযান স্বচ্ছতা ও সুশাসনেরও প্রমাণ।  আমরা দেখেছি কীভাবে আমাদের দেশে পরিবারভিত্তিক রাজনৈতিক দলগুলো স্বজনপোষণ করে গিয়েছে।  এমনকি সরকারি চাকরির ক্ষেত্রেও তারা স্বজনপ্রীতি ও দুর্নীতি করত। ' 

প্রধানমন্ত্রী আরও বলেন, ' আজ মুদ্রা যোজনা কোটি কোটি যুবককে সাহায্য করেছে। স্টার্ট-আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড-আপ ইন্ডিয়ার মতো প্রচারাভিযান তরুণদের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। সরকারের সাহায্য পেয়ে স্বনিযুক্তি প্রকল্পে যাঁরা যুক্ত,  এখন নিজেরাই অনেক যুবককে চাকরি দিচ্ছে। '             

 

৫ দফায় ৪ লাখ ২৯ লাখ যুবককে নিয়োগপত্র 

কর্মসংস্থান মেলার মাধ্যমে  সরকার ৫টি কর্মসংস্থান মেলার মাধ্যমে ৪ লাখ ২৯ হাজার যুবককে নিয়োগপত্র দিয়েছে। ২০২২ সালের অক্টোবরে ৭১ হাজার যুবকের হাতে নিয়োগপত্র হস্তান্তর করা হয়। এরপর ২০২২ সালের নভেম্বরে ৭৫ হাজার, ২০২৩ সালের এপ্রিলে ৭১ হাজার এবং ২০২৩ সালের মে মাসে ৭১ হাজার, এখন ১৩ জুন ৭০ হাজার যুবকদের দেওয়া হল। কর্মসংস্থান মেলার আওতায় সরকার ২০২৩ সালের মধ্যে ১০ লাখ যুবককে সরকারি চাকরি দেওয়ার জন্য কাজ করছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget