এক্সপ্লোর

‘আরএসএসের প্রধানমন্ত্রী’ ভারত মাতাকে মিথ্যে বলেছেন, ডিটেনশন সেন্টার নিয়ে মোদির দাবি খারিজ রাহুলের, ২০১১-র পিআইবি রিলিজ দেখিয়ে পাল্টা বিজেপির

গত রবিবার রামলীলা ময়দানের ভাষণে প্রধানমন্ত্রী কংগ্রেস, তার সহযোগীদের পাশাপাশি ‘শহুরে নকশালদের’ কাঠগড়ায় তুলে তারা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়ে মিথ্যা, ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করে বলেন, এতে ভারতের কোনও মুসলিমের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভারতে কোনও ডিটেনশন সেন্টারও নেই।

নয়াদিল্লি: ভারতে কোনও ডিটেনশন সেন্টারই নেই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি নস্যাত্ করলেন রাহুল গাঁধী। ‘আরএসএসের প্রধানমন্ত্রী’ ভারত মাতাকে মিথ্যে বলেছেন, মোদিকে আক্রমণ করে বলেছেন তিনি। কংগ্রেসের শীর্ষ নেতা ট্যুইটে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন, সঙ্গে জুড়েছেন একটি ভিডিও, যাতে সম্ভবত অসমের একটি নির্মীয়মাণ ডিটেনশন সেন্টারের ছবি রয়েছে। হিন্দিতে করা ট্যুইটে ‘ঝুট,ঝুট, ঝুট’ হ্যাশট্যাগ সহ প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, আরএসএস প্রধানমন্ত্রী ভারতমাতার সঙ্গে মিথ্যাচার করেছেন! গত রবিবার রামলীলা ময়দানের ভাষণে প্রধানমন্ত্রী কংগ্রেস, তার সহযোগীদের পাশাপাশি ‘শহুরে নকশালদের’ কাঠগড়ায় তুলে তারা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়ে মিথ্যা, ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করে বলেন, এতে ভারতের কোনও মুসলিমের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভারতে কোনও ডিটেনশন সেন্টারও নেই। মোদি বলেন, সিএবি, এনআরসির কোনও প্রভাবই মুসলিমদের ওপর পড়বে না, যারা ভারতের মাটির সন্তান, যাদের পূর্বসূরীরাও ভারত মায়ের সন্তান। কেউ এ দেশের মুসলিমদের ডিটেনশন সেন্টারে পাঠাচ্ছে না, ডিটেনশন সেন্টারই এদেশে নেই। এটা পুরোপুরি মিথ্যা কথা, একটা খারাপ উদ্দেশ্য, নোংরা চক্রান্ত করে এসব প্রচার চলছে। নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি, হিংসায় শুধু উত্তরপ্রদেশেই ১৫-১৬ জনের মৃত্যু হয়েছে। রামলীলার ভাষণে এইসব অশান্তির পিছনে কংগ্রেসের মদত, উসকানির অভিযোগ করেন মোদি, ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে কংগ্রেস গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন। পাল্টা কংগ্রেস ট্যুইট করে, স্রেফ গুগুল ঘাঁটলেই বেরিয়ে যাবে, উনি মিথ্যা বলছেন! প্রধানমন্ত্রী কি ভাবছেন যে, ভারতবাসীরা স্রেফ একটা গুগল সার্চ মেরেই জেনে যেতে পারেন না যে উনি মিথ্যা বলছেন? ডিটেনশন সেন্টার একটা চরম বাস্তব এবং এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে, তার সংখ্যা বাড়বে। একটি সূত্রের দাবি, ‘বেআইনি বিদেশিদের’ রাখার জন্য অসমে গুয়াহাটি থেকে প্রায় ১৫০ কিমি দূরে মাটিয়ায় একটি ডিটেনশন সেন্টার তৈরি হচ্ছে কেন্দ্রের ২০১৯ এর জানুয়ারির গাইডলাইন অনুসারে। অসমে ইতিমধ্যেই ‘অবৈধ বিদেশিদের’ আটকে রাখার জন্য ৬টি ডিটেনশন সেন্টার আছে, যেগুলি কোনও না কোনও জেলের ভিতরে। এদিকে রাহুল মোদিকে নিশানা করায় পাল্টা বিজেপির তথ্য ও প্রযুক্তি শাখার ইনচার্জ অমিত মালব্য প্রেস ইনফর্মেশন ব্যুরোর (পিআইবি) ২০১১-র একটি প্রেস বিজ্ঞপ্তির স্ক্রিনশট ট্যুইট করেছেন, যাতে অসমে ৩৬২ বেআইনি অনুপ্রবেশকারীকে ডিটেনশন শিবিরে পাঠানোর উল্লেখ রয়েছে। সেই ছবি সহ তিনি ট্যুইট করেছেন, রাহুল গাঁধী। ২০১১য় কংগ্রেস সরকারের এই প্রেস রিলিজ দেখেছেন যাতে ৩৬২ জন অবৈধ অনুপ্রবেশকারীকে অসমে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। স্রেফ ভারত আপনাকে বারবার প্রত্যাখ্যান করেছে বলে আপনি আপনার ঘৃণা আর আর আতঙ্ক ছড়ানোর রাজনীতি দিয়ে তাকে ধ্বংস করার পণ করেছেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget