এক্সপ্লোর

কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার: ভারতের ঘরোয়া বিষয়, সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখেই সিদ্ধান্ত, জানিয়ে দিলেন রুশ রাষ্ট্রদূত

ভারতে রুশ দূতাবাসের ডেপুটি চিফ রোমান বাবুসকিনও জানান, গত ১৬ আগস্ট কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকেও রাশিয়া জানায়, এটা ভারতের ঘরোয়া ব্যাপার।

নয়াদিল্লি: কাশ্মীর প্রশ্নে ফের পাকিস্তানকে নিরাশ করল রাশিয়া। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত একেবারেই ভারতের নিজস্ব, ঘরোয়া বিষয় বলে জানিয়ে দিলেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই কুদাসেভ। আজ এখানে সাংবাদিক সম্মেলনে তিনি পাকিস্তানের কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলের সমর্থন কুড়োনোর চেষ্টায় জল ঢেলে বলেছেন, ভারতের ওই সিদ্ধান্ত একেবারেই তাদের সংবিধান মাথায় রেখে নেওয়া হয়েছে। মস্কো পুরোপুরি এই ইস্যুতে ভারতের পাশে রয়েছে। আমাদের সিদ্ধান্ত একেবারে ভারতের অবস্থানের অনুরূপ। ভারত ও পাকিস্তানকে নিজেদের যাবতীয় বিরোধ আলাপ-আলোচনার মাধ্যমে সিমলা চুক্তি ও লাহোর ঘোষণার ভিত্তিতে মিটিয়ে ফেলতে হবে বলেও জানিয়ে দিয়েছেন কুদাসেভ। ভারতে রুশ দূতাবাসের ডেপুটি চিফ রোমান বাবুসকিনও জানান, গত ১৬ আগস্ট কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকেও রাশিয়া জানায়, এটা ভারতের ঘরোয়া ব্যাপার। তিনি বলেন, ভারত ও পাকিস্তানকে দ্বিপাক্ষিক স্তরেই নিজেদের বিরোধ মেটাতে হবে, এটাই রাশিয়ার অভিমত। দুই দেশ তাদের বিরোধ দূর করার জন্য মধ্যস্থতা না চাইলে ভারত, পাকিস্তানের মধ্যে সমস্যার ক্ষেত্রে রাশিয়ার কিছুই করার নেই। চলতি মাসের শুরুতে ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশের চারটিই-ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও আমেরিকা ভারতের অবস্থান সমর্থন করে, পাকিস্তানের পাশে দাঁড়ায় একমাত্র চিন। ব্রিটেন প্রথমে পাকিস্তানের দিকে ঝুঁকলেও পরে ভারতের সুরেই সায় দেয়। সম্প্রতি মস্কো সফরে ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল রুশ জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা নিকোলাই পাত্রুসেভের সঙ্গে বৈঠক করেন। পাত্রুসেভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডান হাত বলে পরিচিত। আজ আবার মস্কোয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনায় বসেন। সেই প্রেক্ষাপটেই পাকিস্তানের আশায় জল ঢেলে দিল রাশিয়া।

সেরা শিরোনাম

Delhi News: ফুটপাত থেকে নাবালিকাকে অপহরণ, ধর্ষণের পর খুন, জঙ্গল থেকে উদ্ধার হল দেহ
ফুটপাত থেকে নাবালিকাকে অপহরণ, ধর্ষণের পর খুন, জঙ্গল থেকে উদ্ধার হল দেহ
Howrah Eviction: হাওড়ায় টিকিয়াপাড়ায় রেলের জমিতে বসবাস প্রায় ১০০টি পরিবারের, চলল বুলডোজার, বেআইনি ঝুপড়ি ভেঙে দিল রেল
Howrah Eviction: হাওড়ায় টিকিয়াপাড়ায় রেলের জমিতে বসবাস প্রায় ১০০টি পরিবারের, চলল বুলডোজার, বেআইনি ঝুপড়ি ভেঙে দিল রেল
Jyotipriya-Ritabrata Meet: এবার বিদ্রোহী শিবিরে জ্যোতিপ্রিয় মল্লিকও? বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন মন্ত্রীর
এবার বিদ্রোহী শিবিরে জ্যোতিপ্রিয় মল্লিকও? বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন মন্ত্রীর
Calcutta High Court: ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ মমতার, EVM, VVPAT, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট
ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ মমতার, EVM, VVPAT, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট

ভিডিও

West Bengal Budget News | বাজেটে ঘাটাল মাস্টার প্ল্য়ানের জন্য বরাদ্দের ঘোষণা করেন অর্থমন্ত্রী | ABP ANANDA LIVE
West Bengal Budget 2026 | রাজ্য বাজেটে ক্রীড়াক্ষেত্রে ঢালাও বরাদ্দ করল শুভেন্দু অধিকারীর সরকার | ABP ANANDA LIVE
West Bengal Budget 2026 | উত্তরবঙ্গের জন্য কল্পতরু বাজেট। তৈরি হবে AIIMS, ক্যানসার হাসপাতাল, IIT, IIM | ABP ANANDA LIVE
West Bengal Budget 2026 | অক্টোবর মাস থেকে মিলবে বেকার ভাতা। স্নাতক উত্তীর্ণ বেকাররা পাবেন মাসিক ৩ হাজার টাকা ভাতা | ABP ANANDA LIVE
West Bengal Budget 2026 | শিক্ষা, শিল্প থেকে কৃষি। আগামী দিনে সরকার কোন দিকে প্রাধান্য দেবে প্রথম বাজেটেই বুঝিয়ে দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal School Syllabus: পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
Euthanasia : 'পরিবারের কেউ বেঁচে নেই, দোকানগুলোও বন্ধ করে দিল ওরা ! আর বাঁচতে পারছি না '...ইচ্ছেমৃত্যু ভিক্ষে চাইলেন বৃদ্ধ দম্পতি
পরিবারে একসঙ্গে ৯ জনের মৃত্যু, ব্যবসায় প্রশসানের ' অন্যায্য কোপ ' ! ইচ্ছেমৃত্যু ভিক্ষে চাইলেন বৃদ্ধ দম্পতি
SIP Investment: ১ বছরে ১ লক্ষ টাকা জমিয়ে ফেলা সম্ভব? জেনে নিন সহজ হিসাব
১ বছরে ১ লক্ষ টাকা জমিয়ে ফেলা সম্ভব? জেনে নিন সহজ হিসাব
Weather Update: বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD
বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD
Lucknow coaching centre Fire :
"বাবা, এখানে আগুন লেগেছে... আমাকে বাঁচাও".... ডুকরে উঠেছিল মেয়ে, কোচিং সেন্টারে আগুনে শেষ ১৫ প্রাণ
EPF Withdrawal Rules : পিএফ অ্যাকাউন্ট থেকে ১ লাখ তুললে, অবসরের সময়ে ১১ লাখের ক্ষতি
পিএফ অ্যাকাউন্ট থেকে ১ লাখ তুললে, অবসরের সময়ে ১১ লাখের ক্ষতি
Nadia News: সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, উদ্ধার ৩ কেজি সোনা
সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, উদ্ধার ৩ কেজি সোনা
Ritabrata on Mamata-Abhishek:
"কে অভিষেক?" ঋতব্রতর গলায় তাচ্ছিল্যের সুর, পরামর্শ দিতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাল 'ঋতব্রত' তৃণমূল
Embed widget