এক্সপ্লোর

সপ্তম দফার বৈঠকও ব্যর্থ, কানুন ওয়াপসি নেহি তো ঘর ওয়াপসি নেহি, হুঙ্কার কৃষকদের

আজ ৪০ দিনে পড়ল দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন। এদিন বৈঠকে বসেন কৃষক নেতা এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। আন্দোলন করতে গিয়ে প্রয়াত কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বৈঠকের শুরুতে দুমিনিট নীরবতা পালন করা হয়।

নয়াদিল্লি: সূচি মেনে আজ হল সপ্তম দফার বৈঠক। কিন্তু কেন্দ্রের সঙ্গে কৃষকদের এই বৈঠকে মিলল না কোনও সমাধান সূত্র। আন্দোলনের দেড়মাস পেরিয়ে গেলেও কী হবে ভবিষ্যৎ, তার উত্তর পাওয়া গেল না আজও। নিজেদের অবস্থানে অনড় দুপক্ষই। ফের আগামী শুক্রবার বৈঠকে বসবে কেন্দ্র এবং কৃষকদের প্রতিনিধিরা। আজ ৪০ দিনে পড়ল দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন। এদিন বৈঠকে বসেন কৃষক নেতা এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। আন্দোলন করতে গিয়ে প্রয়াত কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বৈঠকের শুরুতে দুমিনিট নীরবতা পালন করা হয়। তাতে অংশ নেন কেন্দ্রের প্রতিনিধিরাও। কিন্তু বৈঠকে নিজেদের অবস্থানে অনড় থাকল দুপক্ষই। এদিনের বৈঠক শেষে কৃষক নেতা রাকেশ টিকায়ত বলেন, আমাদের স্পষ্ট দাবি, ৩ কৃষি আইন প্রত্যাহার করতে হবে এবং ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, কানুন ওয়াপসি নেহি তো ঘর ওয়াপসি নেহি। যার অর্থ আইন প্রত্যাহার না করলে আন্দোলন অব্যাহত থাকবে। দিল্লির বিজ্ঞান ভবনে এই বৈঠক শেষ হয় বিকেলে। বৈঠকের পর সার ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, কৃষি আইন প্রত্যাহার করা ছাড়া আর কোনও বিষয়ে কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে আমরা আলোচনা করতে ইচ্ছুক নই। আমরা আমাদের দাবি আবারও জানিয়েছি। প্রত্যাহার করতে হবে ৩ কৃষি আইন। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। সোমাবারের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াস এবং সাংসদ সোম প্রকাশ সহ কেন্দ্রের একাধিক প্রতিনিধি। এদিন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার বলেন, সপ্তম দফার বৈঠক পরেও আন্দোলনকারী কৃষকরা তাঁদের দাবিতে অনড়। কোনও সমাধানে পৌঁছানো যায়নি। ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জেদি মনোভাব কৃষকদের। উল্লেখ্য, গত বছর ২৬ নভেম্বর থেকে কেন্দ্রের ৩ কৃষি আইন প্রত্যাহারেরে দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলনে বসেন কৃষকরা। গত শনিবার তাঁরা জানান, সোমবারের বৈঠকে কোনও সমাধান না পাওয়া গেল, রাজধানীর বুকে প্যারেড করবেন তাঁরা।  হুঁশিয়ারির সুরে কৃষকরা জানান, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর নিয়ে দিল্লিতে প্যারেড করবেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."
ABP Ananda Top 10, 19 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget