এক্সপ্লোর

Death In Copenhagen Firing: কোপেনহাগেনের শপিং মলে গুলি, হতাহতের সংখ্যা নিয়ে ধন্দে পুলিশ

Copenhagen Firing Causes Panic: কোপেনহাগেনের ফিল্ডস শপিং মলে হঠাৎ গুলি। ভারতীয় সময় গভীর রাত পর্যন্ত হতাহতের সংখ্যা স্পষ্ট নয়, জানায় স্থানীয় পুলিশ। কে বা কারা এর নেপথ্যে খোঁজ চলছে। ধৃত ১

কোপেনহাগেন: সপ্তাহান্তের ভিড়। বাকি দিনগুলোর তুলনায় লোকজন হয়তো কিছুটা বেশিই ছিল শপিং মলে (shopping mall)। হঠাৎ গুলির (fire) পিলে চমকানো আওয়াজ। মুহূর্তে বদলে গেল কোপেনহাগেন (copenhagen)শহরের ফিল্ডস শপিং মলের ছবিটা। প্রাণ বাঁচাতে তখন অন্তত শতাধিক মানুষের হুড়োহুড়ি। যদিও ততক্ষণে বেশ কয়েকজনেক মৃত্যু হয়েছে, টুইটারে জানায় স্থানীয় পুলিশ।

নেপথ্যে কে, স্পষ্ট নয়?

ভারতীয় সময়ে গভীর রাত পর্যন্ত হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। তবে স্থানীয় এক সংবাদমাধ্যমের দাবি, অন্ততপক্ষে তিন জনের চিকিৎসা চলছে হাসপাতালে। কে বা কারা এই গুলিচালনার নেপথ্যে, সেটা নিয়েও কিছু বলেনি পুলিশ। তথ্য বলতে একটাই। রক্তপাতে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন হঠাৎ হামলা,সেটা জানা যায়নি। 
কোপেনহাগেনের বিমানবন্দর এবং সিটি সেন্টারের মাঝামাঝি বিশাল শপিং মলটি গোটা স্ক্যানডেনেভিয়ান অঞ্চলের মানুষেরই আকর্ষণের কেন্দ্র। সপ্তাহান্ত বলে কিছুটা ভিড় বেশি ছিল। গুলিচালনার পর সেই ভিড়ে থাকা মানুষগুলো প্রাণ বাঁচাতে এলোপাথাড়ি দৌড়তে শুরু করেন। জখমদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পৌঁছে যায় অ্য়াম্বুল্যান্স, স্ট্রেচারে করে চলতে থাকে উদ্ধারকাজ।

এখনও শপিং মলে আটকে অনেকে...


তবে পুলিশের ধারণা, এখনও অনেকে আটকে। তাঁদের নির্বিঘ্নে বের করে আনার চেষ্টা চলছে। পাশাপাশি অন্য কেউ যাতে ওই এলাকায় না যান সেই জন্যও সোশ্যাল মিডিয়ায় লাগাতার ঘোষণা করছে প্রশাসন। সঙ্গে আর্জি, যদি ঘটনার সময় উপস্থিত কেউ তাঁদের মোবাইল বা ক্যামেরায় কোনও সন্দেহজনক কিছু রেকর্ড করে থাকেন তা হলে সত্বর পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।  গোটা চত্বর থিকথিক করছে পুলিশে। উপরে হেলিকপ্টার। 
সপ্তাহখানেক আগেই নরওয়ের অসলো শহরের একটি পানশানায় গুলি চালিয়ে দুজনকে হত্যা করেছিল বন্দুকবাজ। জখম হন আরও ২১ জন। তার পর পরই আর ডেনমার্কে এমন ঘটনা।
চিন্তা বাড়ছে প্রশাসনের।

আরও পড়ুন:সিঁড়ি থেকে পড়ে কাঁধের হাড় ভাঙলেন লালুপ্রসাদ যাদব

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
JPSC and JSSC Exam Scam: ১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget