এক্সপ্লোর

অশিক্ষিত বলে কটাক্ষ, কঙ্গনার আক্রমণের জবাব দিলেন শাহিনবাগের দাদি

বিলকিস বানু বলেন, ও আমার মেয়ের মতো। কিন্তু আমাকে অশিক্ষিত বলছে। যখন আমদের সন্তান জন্ম দিতে জানি, তাদের লেখাপড়া শেখাতে জানি, তাহলে কেন আন্দোলনের কারণ জানব না?

নয়াদিল্লি: শাহিনবাগে সিএএ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, বিক্ষোভের বিখ্যাত মুখ হয়ে উঠেছিলেন বিলকিস বানু। যিনি দাদি নামে পরিচিত। এবার তাঁকে অশিক্ষিত বলে কটাক্ষ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, কোনও কিছু না জেনেই প্রৌঢ়া যোগ দিয়েছেন বলে আক্রমণ করেছেন বলি অভিনেত্রী। টুইটারে একটি ভিডিও  পোস্ট করে কঙ্গনা বলেছেন, শাহিনবাগের 'অশিক্ষিত দাদি' কোনও কিছু না জেনেই এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। যারা কিছু জানেন না তাঁদের এইভাবে প্রচারের মুখ করা হয়। তবে কঙ্গনা এই আক্রমণকে মোটেই পাত্তা দেননি দাদি। তবে এই মন্তব্য়ের জবাব দিয়েছেন তিনি।
বিলকিস বানু বলেন, ও আমার মেয়ের মতো। কিন্তু আমাকে অশিক্ষিত বলছে। যখন আমদের সন্তান জন্ম দিতে জানি, তাদের লেখাপড়া শেখাতে জানি, তাহলে কেন আন্দোলনের কারণ জানব না? জামিয়ায়, জেএনইউতে আমাদের সন্তানদের উপর যে অত্যাচার হচ্ছিল তা দেখে চুপ করে বসে থাকতে পারিনি। আমাদের সন্তানদের সঙ্গে বর্বর আচরণ করছিল পুলিশ। একইসঙ্গে তিনি বলেছেন, "আমি কঙ্গনাকে কখনই দেখিনি। আমরা কয়েকশো টাকার জন্য বসে নেই। দেশ বাঁচাতে বসেছিলাম। আমি এক কৃষকের মেয়ে। আমি একজন কৃষকের পুত্রবধূ। দেশের ভালর জন্য করব। অনেক বয়স হয়েছে। চুল পেকে গিয়েছে।  প্রয়োজনে কণ্ঠস্বর তুলতে জানি। উল্লেখ্য, সিএএ-র বিরুদ্ধে আন্দোলনের পর  সাম্প্রতিক সময়ে কৃষক আন্দোলনে সামিল হয়েছেন দাদি। ৩ কৃষি আইনের বিরুদ্ধে রাজধানীতে আন্দোলন করছেন কৃষকরা। সেখানেও আন্দোলনের অন্যতম মুখ প্রৌঢ়া। আর তাতেই আক্রমণ করেছেন কঙ্গনা। দিন কয়েক আগে ছবি শেয়ার করে তিনি লেখেন, শক্তিশালী নারী হিসেবে ম্যাগাজিনে জায়গা করে নিয়েছেন তিনি। ১০০ টাকার জন্য আন্দোলন করেন তিনি। কঙ্গনার এই মন্তব্যের জন্য তাঁকে আইনি নোটিস পাঠায় শিরোমণি আকালি দলের নেতা মঞ্জিন্দর সিংহ।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget