এক্সপ্লোর

কাশ্মীর নিয়ে আপত্তিকর ট্যুইট, রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত প্রাক্তন জেএনইউ ছাত্রী

শেহলার যাবতীয় দাবি সম্পূর্ণ মিথ্যা, সাজানো আখ্যা দিয়ে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়কের কাছে অভিযোগ দায়ের করেন সু্প্রিম কোর্টের আইনজীবী অলখ অলোক শ্রীবাস্তব।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সশস্ত্র বাহিনীর ভূমিকা সম্পর্কে ট্যুইট করে বিতর্কে শেহলা রশিদ। রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর সশস্ত্র বাহিনী উপত্যকায় নাগরিকদের ওপর অত্যাচার ও ঘরবাড়ি ভাঙচুর, তছনচ করেছে বলে ট্যুইটে অভিযোগ জানানোয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদের প্রাক্তন নেত্রী ও বর্তমানে জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্ট দলের নেত্রী শেহলাকে রাষ্ট্রদ্রোহিতায় অভিযু্ক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সেনাবাহিনীর ভাবমূ্র্তি কলঙ্কিত করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা, ভুয়ো খবর ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। গত ১৭ আগস্ট একগুচ্ছ ট্যুইটে শেহলা বলেন, রাতের অন্ধকারে সশস্ত্র বাহিনী কাশ্মীরে বাড়ি বাড়ি ঢুকে ‘অত্যাচার, তছনছ করেছে’। সোপিয়ানে সেনাছাউনে চারজনকে ডেকে নিয়ে গিয়ে ‘জেরা’, ‘অত্যাচার করা হয়েছে’ বলেও জানান তিনি, এও বলেন, চারজনের খুব কাছে একটি মাইক রেখে দেওয়া হয়েছিল, যাতে ওদের আর্তি, যন্ত্রণায় কাতরানো গোটা এলাকাবাসী শুনে ভয় পেয়ে যায়। তবে শেহলার যাবতীয় দাবি সম্পূর্ণ মিথ্যা, সাজানো আখ্যা দিয়ে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়কের কাছে অভিযোগ দায়ের করেন সু্প্রিম কোর্টের আইনজীবী অলখ অলোক শ্রীবাস্তব। তিনি সওয়াল করেন, শেহলার বক্তব্য পুরোপুরি ভিত্তিহীন, কেননা কাশ্মীরিদের অত্যাচারের কোনও ভয়েস রেকর্ডিং দেননি বা কবে, কখন ঘটনাগুলি ঘটেছে, তারও উল্লেখ করেননি। শেহলা ‘ইচ্ছে করেই দেশে হিংসায় প্ররোচনা দিতে ভুয়ো খবর ছড়াচ্ছেন’, ভারতীয় সেনাবাহিনীর ইমেজে কালি লেপছেন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, শেহলা যেহেতু ‘ভারত সরকারের প্রতি মানুষের মনে বিরূপ মনোভাব জাগানোর চেষ্টা করেছেন’, তাই ‘প্রাথমিক ভাবে তিনি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন’। শ্রীবাস্তবের অভিযোগ তদন্তের জন্য দিল্লি পুলিশের স্পেশাল সেলকে দেওয়া হয়। ৩ সেপ্টেম্বর রুজু করা এফআইআরে তাঁকে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ (দেশদ্রোহিতা), ১৫৩ এ(ধর্ম, জাত, জন্মস্থান, আবাস, ভাষার ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ), ১৫৩ (দাঙ্গা ছড়াতে প্ররোচনা দেওয়া), ৫০৪ (শান্তি নষ্ট করতে অপমান করা), ৫০৫ ধারায় অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bhiwandi House Collapse : বিকট শব্দ ! হুড়মুড় করে ভাঙল চারতলা বাড়ি, বেঘোরে শেষ একের পর এক মানুষ
বিকট শব্দ ! হুড়মুড় করে ভাঙল চারতলা বাড়ি, বেঘোরে শেষ একের পর এক মানুষ
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget