এক্সপ্লোর

Sidhartha Mallya: বলিউড নায়িকার সঙ্গে প্রেম অতীত, জাঁকজমক করে বিয়ে করছেন বিজয় মাল্যর ছেলে

Sidhartha Mallya Wedding: প্রেমিকা জেসমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সিদ্ধার্থ।

নয়াদিল্লি: কোটি কোটি টাকা হাতিয়ে দেশছাড়া হয়েছেন শিল্পপতি বিজয় মাল্য। প্রত্যর্পণের আবেদন জানানো হলেও, এখনও পর্যন্ত ফেরত আনা যায়নি তাঁকে। বরং সপরিবারে দিব্যি রয়েছেন বিদেশে, মাঝেমধ্যে উৎসব-অনুষ্ঠানেও ধরা দেন বিজয় মাল্য। আরও একবার খবরের শিরোনামে তিনি এবং তাঁর পরিবার। নয়া কোনও অভিযোগ নয়, বরং সাতপাকে বাঁধা পড়ছেন বিজয়-তনয় সিদ্ধার্থ মাল্য। একসপ্তাহ ধরে তাঁর প্রাক-বিবাহ এবং বিবাহের অনুষ্ঠান চলবে। (Sidhartha Mallya)

প্রেমিকা জেসমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন তিনি। জেসমিনের সঙ্গে নিজের ছবি পোস্ট করে সিদ্ধার্থ লেখেন, 'বিয়ের সপ্তাহ শুরু হয়ে গেল'। ছবিতে ফুল দিয়ে বাঁধানো ফ্রেমের পিছনে প্রেমিকার সঙ্গে দেখা গিয়েছে সিদ্ধার্থকে। দীর্ঘদিন ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে লিপ্ত তাঁরা। (Sidhartha Mallya Wedding)

২০২৩ সালের হ্য়ালোউইনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন সিদ্ধার্থ। হ্যালোউইন কস্টিউমে নিজেদের ছবি পোস্ট করে সুখবর জানিয়েছিলেন।  রীতি মতো হাঁটুগেড়ে বসে প্রেমিকাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেন তিনি। আঙুলে পরিয়ে দেন হিরের আঙটি। সিদ্ধার্থ লেখেন, 'চিরকালের জন্য আমার সঙ্গে বাঁধা পডে গেলে। ভালবাসি। হ্যাঁ বলার জন্য ধন্যবাদ'।

আরও পড়ুন: Separate Rail Budget: বন্দেভারত, বুলেট ট্রেনের হিড়িক, পরিকাঠামোয় নজর নেই? পৃথক রেল বাজেট তুলে দেওয়া নিয়েও প্রশ্ন

শিল্পপতির ছেলে হওয়ার দরুণ ব্যবসাতেও হাত পাকিয়েছেন সিদ্ধার্থ। অভিনয় এবং মডেলিং-এও নামেন তিনি। মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে দু'টি বইও লিখেছেন। 'If I'm Honest: A Memoir of My Mental Health Journey' নামের বইটিতে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। দ্বিতীয় বই 'Sad-Glad'-এ নিঃসঙ্গতা নিয়ে লিখেছেন। বাবার কীর্তির জন্য বার বার সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হতে হয়েছে সিদ্ধার্থকে। তিনিই বা কেন ছাড় পাবেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। নিজের সেই অভিজ্ঞতাই বইয়ে তুলে ধরেছেন সিদ্ধার্থ।

IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ডিরেক্টর ছিলেন সিদ্ধার্থ। ২০১৩ সালে কিংফিশারের ক্যালেন্ডার গার্ল খুঁজতে দেখা গিয়েছিল বাবার সঙ্গে। সিদ্ধার্থের জন্ম লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া।  লন্ডন এবং সংযুক্ত আরব আমিরশাহিতে বড় হন। ওয়েলিংটন কলেজ, কুইন মেরি কলেজে পড়াশোনা করেন। রয়্যাল সেন্টার স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামাতেও কোর্স করেন।বেশ কিছু ছবি এবং টেলিভিশন শো-তে অভিনয়ও করেছেন সিদ্ধার্থ।  বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে একসময় নাম জড়িয়েছিল সিদ্ধার্থের।

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar: নাম পাল্টাচ্ছে NCPI দলের?
নাম পাল্টাচ্ছে NCPI দলের?
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget