এক্সপ্লোর

Sikkim Disaster : বিপর্যস্ত সিকিম, পুজোর মুখে প্ল্যান বাতিলের হিড়িক, ক্ষতির মুখে পর্যটন শিল্প

Sikkim Flash Flood : বাতিল হচ্ছে একের পর এক বুকিং। কিছু ক্ষেত্রে অগ্রিমও ফেরত দিতে হচ্ছে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : বিপর্যস্ত সিকিম (Sikkim Disaster)। এই অবস্থায়, পুজোর (Durga Puja 2023) মুখে অনেকেই বাতিল করছেন ছুটির প্ল্যান। কিছু ক্ষেত্রে অগ্রিমও ফেরত দিয়ে দিতে হচ্ছে। ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের (Tourism Operators)।

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সিকিম। তছনছ বহু এলাকা। ছবির মতো সুন্দর এলাকাগুলো, এখন যেন মৃত্যুপুরী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজ। আর, এসবের মধ্যেই সিকিমে বিপর্যয়ের (Sikkim Flash Flood) আঁচে পুজোর আগে ক্ষতির মুখে পড়েছে আমাদের রাজ্যের পর্যটন শিল্প। কারণ, বাতিল হচ্ছে একের পর এক বুকিং। কিছু ক্ষেত্রে অগ্রিমও ফেরত দিতে হচ্ছে।

এখনও অনেক পর্যটক সিকিমে আটকে রয়েছেন। এই পরিস্থিতিতে সিকিম গেলে কী হবে, এই অনিশ্চয়তা থেকেই অনেকেই ক্যানসেল করে দিচ্ছেন পুজোর সময় সিকিমে ঘুরতে যাওয়ার প্ল্যান। কবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, করে আগের মতো পর্যটকদের আনাগোনা বাড়বে, সেই অপেক্ষাতেই রয়েছে সিকিম। প্রসঙ্গত, এর মাঝেই সিকিমে একাধিক পুজোর প্ল্যান বাতিল হওয়ার জেরে ভিড় বাড়ছে উত্তরবঙ্গ ভ্রমণের। 

এদিকে, সোমবারই ছাতেন, লাচেন, লাচুং, থাঙগুতে আটকে পড়া ৬৩ জন বিদেশি সহ মোট ২ হাজার পর্যটককে উদ্ধার করে নামিয়ে আনা হয়েছে। উত্তর সিকিমের বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলিকে সংযুক্ত করার কাজ শুরু হয়েছে। চুংথাং ও পেগংয়ের মাঝে লাচেন চুতে ভেঙে পড়া ব্রিজ তৈরির কাজ শুরু করেছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ (Indo Tibetian Border Police) ও সেনা বাহিনী। চুংথাংয়ে ভেঙে পড়া একটি ফুট ওভার ব্রিজ সারানো হয়েছে। রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিভিন্ন গ্রাম। সেগুলি মেরামত করা হয়েছে। 

বন্য়া বিধস্ত সিকিমের ভেঙে পড়েছে টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট ব্য়বস্থা। পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনা। কোন রাস্তা কতটা খারাপ, কোথায় কতটা ভেঙেছে তা চিহ্নিত করে মেরামতির নকশা তৈরি করেছে বর্ডার রোড অর্গানাইজেশন ও ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা।                                                    

আরও পড়ুন- 'তল্লাশি বন্ধ করতে আমরাও ফোন করতে পারতাম' সুকান্তের দাবিতে তোলপাড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget