এক্সপ্লোর

Sikkim Floods: প্রবল জলস্রোতের মধ্যে জীবন তুচ্ছ করে সিকিমে ব্রিজ তৈরি সেনার, ভাইরাল ভিডিও

Indian Army : প্রচণ্ড বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি সিকিমে। ভূমি ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে প্রশাসন।

গুয়াহাটি: প্রবল বৃষ্টি ও ভূমি ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিমের বিস্তীর্ণ এলাকা (Sikkim Floods)। তার মধ্যে উত্তর সিকিমের অবস্থা ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। যেখান সেখানে ধস নেমে বিছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। এর ফলে ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছেন সেখানকার মানুষজন। প্রশাসনের তরফে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার। কিন্তু, প্রাকৃতিক প্রতিকূলতার কারণে তা বারবার ব্যাহত হচ্ছে। এর মধ্যে রবিবার ভাইরাল হয়েছে ভারতীয় সেনার তরফে প্রকাশ করা একটি ভিডিও। যা দেখে ভারতীয় সেনা জওয়ানদের কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

 

সংবাদ সংস্থা এএনআইতে অসমের রাজধানী গুয়াহাটি থেকে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক মহেন্দ্র রাওয়াতের প্রকাশ করা ওই ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, প্রবল জলস্রোত বয়ে যাচ্ছে একটি পাহাড়ি নদী দিয়ে। আর তারপর উপর নিজেদের জীবন বাজি রেখে ঝুলন্ত ব্রিজ তৈরি করছেন দুই সেনা জওয়ান।

আরও পড়ুন: CBI Attacked In Bihar:ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় সিবিআইয়ের উপর 'হামলা' বিহারে

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের সীমান্ত এলাকায় থাকা গ্রামগুলি অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানকার মানুষদের অন্য এলাকার সঙ্গে যুক্ত করার জন্য ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের ইঞ্জিনিয়াররা পায়ে হেঁটে যাওয়ার জন্য ১৫০ ফুটের একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করেছেন। প্রবল জলস্রোত ও প্রচণ্ড হাওয়াকে উপেক্ষা করে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ব্রিজটি তৈরি করেন তাঁরা।

প্রসঙ্গত উল্লেখ্য, সিকিমের পাশাপাশি প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। সেখানকার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির ফলে পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে। বিপর্যস্ত হয়েছে জনজীবন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget