এক্সপ্লোর

CBI Attacked In Bihar:ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় সিবিআইয়ের উপর 'হামলা' বিহারে

UGC NET Question Paper Leak: ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় হামলা চলে বলে অভিযোগ। সিবিআইকে ঘিরে ধরে হামলা চালায় ২০০-৩০০ জন, এমনই প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে।

পটনা: বিহারে সিবিআইয়ের ওপর হামলা। ইউজিসি নেটের (UGC NET Paper Leak Case) প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় হামলা চলে বলে অভিযোগ। সিবিআইকে ঘিরে ধরে হামলা চালায় ২০০-৩০০ জন, এমনই প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে। বিহারের নাবাদায় সিবিআইয়ের ওপর হামলা চলে। এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গত জানুয়ারিতে, রেশন দুর্নীতির তদন্তে আসা ইডি আধিকারিকদের উপর সন্দেশখালিতে হামলার অভিযোগ ওঠে। এবার এনডিএ শাসিত বিহারে হামলার অভিযোগ উঠল আর এক কেন্দ্রীয় সংস্থা, সিবিআইয়ের উপর।

কী জানা গেল?
স্থানীয় সূত্রে খবর, তদন্তকারীরা সিভিল ড্রেসে আসায় গ্রামবাসীদের সন্দেহ হয়েছিল, এঁরা অপরাধী নন তো? অর্থাৎ পুলিশের সঙ্গে যাঁরা এসেছেন, তাঁরা যে সিবিআই সে কথা গ্রামের মানুষ জন স্বীকার করতে চাননি। অনেকে মনে করেছিলেন, এঁরা নকল পুলিশ। যদিও তদন্তকারীদের সঙ্গে স্থানীয় পুলিশ আধিকারিকরাও ছিলেন। তার পরও কী ভাবে এই সন্দেহ হল গ্রামবাসীদের? প্রাথমিক ভাবে তাই আজকের ঘটনা ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে সেখানে ২০০-৩০০ লোক জড়ো হয়ে যায়। 'নকল পুুলিশ' গুজব তুলে এই জমায়েত করে ফেলা হয়। সিবিআই আধিকারিকরা নিজেদের পরিচয়পত্র দেখান। এক কনস্টেবল গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। প্রথমে, বচসা-গালিগালাজ, তার পর সেখান থেকে ধাক্কাধাক্কি, এমনকি শার্ট ছিড়ে ফেলারও অভিযোগ ওঠে ওই জনতার বিরুদ্ধে। সিবিআই আধিকারিকদের সঙ্গে আসা গাড়ির এক চালককে মারধর করা হয়। তার পর রাজৌলি থানায় খবর দিয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী আনানো হয়েছিল। তার পর কোনও মতে গ্রাম থেকে বেরোতে পারেন সিবিআই আধিকারিকরা। ওই গ্রামেই কেউ এক জন রয়েছেন, যাঁর থেকে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে খবর। এবং সেটি ধরেই সিবিআই টিম গ্রামে পৌঁছয়। তার পরই এই হামলা। গত কাল এই হামলা নিয়ে এফআইআর দায়ের করিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আজকের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছা়ড়া ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়, এক জন যুবককেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।    

স্মরণে সন্দেশখালি ও...
এই ঘটনা সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার কথা মনে করিয়ে দিয়েছে অনেককেই। বনগাঁতেও একই ভাবে 'আক্রান্ত' হন ইডি আধিকারিকরা। ভূপতিনগরে আবার হামলা চলে এনআইএ আধিকারিকদের উপর। এবার আক্রান্ত সিবিআই, ঘটনাস্থল বিহার।

আরও পড়ুন:অস্বাভাবিক মৃত্য়ু বিজেপি কর্মীর, দেহ উদ্ধার নলহাটি স্টেশনের অদূরে

সেরা শিরোনাম

TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
El Nino 2026: এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
CJI Surya Kant: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget