এক্সপ্লোর

Uttar Pradesh: SIR-শুনানিতে সশরীরে হাজিরা না দিলেও হবে, উত্তরপ্রদেশে নিয়ম শিথিল করল নির্বাচন কমিশন

SIR in Uttar Pradesh: উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নভদীপ রিনওয়া শুক্রবার এই ঘোষণা করেন।

কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR-এর নামে ভোটারদের হেনস্থা করার অভিযোগ ভূরি ভূরি। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে হয়রানি, হেনস্থার অভিযোগ উঠে আসছে নিত্য দিন। এই আবহেই উত্তরপ্রদেশে SIR-শুনানি নিয়ে নয়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বলা হয়েছে, খসড়া তালিকায় নাম রয়েছে যাঁদের, অথচ শুনানিতে ডাক পড়েছে, চাইলে সশরীরে হাজির নাও হতে পারেন তাঁরা। পরিবর্তে নিজের কোনও প্রতিনিধিকে পাঠিয়ে দিতে পারেন। সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিনিধি হিসেবে শুনানিতে হাজিরা দিতে পারেন রাজনৈতিক দল দ্বারা নিযুক্ত স্থানীয় BLA-ও। (SIR in Uttar Pradesh)

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নভদীপ রিনওয়া শুক্রবার এই ঘোষণা করেন। তিনি জানান, ২০০৩ সালের সঙ্গে ২০২৬ সালের তথ্য় মিলছে না যাঁদের, তাঁদের নোটিস পাঠানো হচ্ছে। কোনও ভোটার যাতে বাদ না পড়ে যান, সকলেই যাতে SIR প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হতে পারেন, তার জন্য তথ্যযাচাই প্রক্রিয়া সংক্রান্ত বিধিনিয়ম শিথিল করা হয়েছে। শুনানিতে ডাক পেলে সশরীরে হাজিরা দেওয়া আর বাধ্যতামূলক রইল না। বরং কোনও প্রতিনিধিকে পাঠিয়ে দিতে পারেন ভোটাররা। শুধু ভোটারের সই করা বা আঙুলের ছাপ দেওয়া চিঠি দেখাতে হবে ওই প্রতিনিধিকে। চলতি সপ্তাহেই এই নির্দেশ কার্যকরা করা নিয়ে নির্দেশ জারি করা হবে বলে জানিয়েছেন নভদীপ। (Uttar Pradesh SIR)

নভদীপ জানিয়েছন, নিজেদের তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে পারেন ভোটাররা। তার পর ‘অথরাইজ়েশন লেটার’-সহ নিজের প্রতিনিধিকে পাঠাতে পারেন ERO অথবা AERO-র অফিসে। নিজের পরিবারের কাউকেও পাঠানো যেতে পারে, পাঠানো যেতে পারে এলাকায় সক্রিয় কোনও রাজনৈতিক দল দ্বারা নিযুক্ত BLA-কেও। তিনি বলেন, “ভোটারদের সুবিধার জন্যই এটা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে শুনানিতে হাজির হতে অনেকেরই সমস্যা হতে পারে।” 

পশ্চিমবঙ্গে SIR নিয়ে যে হয়রানি, হেনস্থার যে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে, সেই নিয়ে সম্প্রতি কড়া নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দেয়, সম্ভাব্য় ক্ষতিগ্রস্তরা নিজের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি বা আপত্তি জানাতে পারেন। ওই প্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর বা আঙুলের ছাপযুক্ত অনুমতিপত্র থাকতে হবে। এর পর পরই উত্তরপ্রদেশে SIR শুনানি নিয়ে এই নয়া সিদ্ধান্ত। উত্তরপ্রদেশে ১২ কোটি ৫৫ লক্ষের মধ্যে ৩ কোটি ২৬ লক্ষ মানুষকে শুনানির নোটিস পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। এই ৩ কোটি ২৬ লক্ষের মধ্যে ১.০৪ কোটির নাম ২০০৩ সালের তালিকার সঙ্গে ম্যাপ করা সম্ভব হয়নি। বাকি ২.২২ কোটির ক্ষেত্রে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’রক সমস্যা রয়েছে। 

২০০৩ সালের তালিকার সঙ্গে যাঁদের ম্যাপিং সম্ভব হয়নি, তাঁদের AERO এবং ERO-দের সামনে হাজিরা দিতে হবে। সেই মতো নথি জমা দিতে হবে, যার তালিকা আগেই প্রকাশ করা হয়েছে। ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র ক্ষেত্রেও নোটিস পাঠানো হবে। উত্তরপ্রদেশের ভোটার তালিকায় যে ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল, তাঁদের মধ্যে ১২ কোটি ৫৫ লক্ষের নাম রয়েছে খসড়া তালিকায়। গত ৬ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামী ৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা তাদের।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget