এক্সপ্লোর

Karnataka News: হু হু করে বাড়ছে ডিভোর্স, সাক্ষ্য দিতে হচ্ছে পুরোহিতদের, দক্ষিণ ভারতের এই মন্দিরে বিয়েই বন্ধ হয়ে গেল

Someshwara Swamy Temple: কয়েকশো বছর ধরেই বেঙ্গালুরুর সোমেশ্বর স্বামী মন্দিরে বিয়ের আয়োজন হয়ে আসছিল।

বেঙ্গালুরু: জমকালো আয়োজন বা লোক না খাইয়ে মন্দিরে বিয়ের চল রয়েছে দক্ষিণ ভারতে। কিন্তু কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর প্রাচীনতম সোমেশ্বর স্বামী মন্দিরে বিয়ে বন্ধ হয়ে গিয়েছে। একরকম বীতশ্রদ্ধ হয়েই বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, বিয়ে দিতে গিয়ে খামোকা ঝামেলা বাড়ছিল। বিবাহবিচ্ছেদ হলে সাক্ষী হিসেবে আদালেত হাজিরা দিতে হচ্ছিল পুরোহিতদের। মন্দিরের চেয়ে আদালতেই বেশি সময় কাটছিল। ঝুটঝামেলা থেকে রক্ষা পেতেই মন্দিরে বিয়ে বন্ধ করা হয়েছে। (Someshwara Swamy Temple)

কয়েকশো বছর ধরেই বেঙ্গালুরুর সোমেশ্বর স্বামী মন্দিরে বিয়ের আয়োজন হয়ে আসছিল। কিন্তু গত কয়েক বছর ধরে সেখানে বিয়ের অনুষ্ঠান বন্ধ রয়েছে। অনুরোধ জানালেও তা গৃহীত হচ্ছিল না। কেন বিয়ে বন্ধ হয়ে গেল মন্দিরে, তার সদুত্তর পাচ্ছিলেন না কেউই। অবশেষে কারণ খোলসা হল। বিবাহবিচ্ছেদের ঘটনা যেভাবে বাড়ছে, তাতে আইনি ঝুটঝামেলায় জড়িয়ে পড়ছিলেন পুরোহিতরাও। সাক্ষী হিসেবে প্রায়শই ডাক পড়ছিল আদালতে। ফলে মন্দিরের চেয়ে আদালত চত্বরেই বেশি সময় কাটছিল। কোনও উপায় না দেখে মন্দিরেই বিয়ে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। (Bengaluru News)

বেঙ্গালুরুর সোমেশ্বর স্বামী মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করে নির্মিত। শহরে হিন্দুমতে যাঁরা বিয়ে করতেন, তাঁদের কাছে বিয়ের আদর্শ জায়গা ছিল ওই মন্দির। প্রতিবছর শত শত বিয়ে সম্পন্ন হতো সেখানে। বৈদিক রীতিনীতি অনুযায়ী, পুরোহিতরাই বিয়ে দিতেন সকলের। কথিত ছিল, ওই মন্দিরে বিয়ে হলে, ইহকালে সেই বন্ধন ছিন্ন হবে না। কিন্তু জীবনে কোনও কিছুই যে নিশ্চিতভাবে বলা যায় না, সময়ের সঙ্গে তা অনুধাবন করতে পারেন সকলে। ওই মন্দিরে বিয়ে হওয়া অনেকেরই সংসার ভেঙে যায়। বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে বিস্তর টানাপোড়েন চলে।

মন্দিরের পুরোহিতরাই যেহেতু বিয়ে দিয়েছিলেন, তাই বিবাহবিচ্ছেদ মামলায় আদালতে ডাক পড়ে তাঁদেরও। জানা গিয়েছে, দু’বছরে ৫০টিরও বেশি বিবাহবিচ্ছেদ মামলায় আদালতে হাজিরা দিতে হয় পুরোহিতদের। আইনি ঝুটঝামেলা সামলে উঠতে হিমশিম খেতে হয় মন্দির কর্তৃপক্ষকেও। কারণ একাধিক ক্ষেত্রে দেখা যায়, পরিবারকে কিছু না জানিয়ে, বাড়ি থেকে পালিয়েও মন্দিরে বিয়ে করেন অনেকে। তাঁদের অনেকে আবার ভুয়ো নথি দেখিয়ে বিয়ে করেন। অনেক মা-বাবা আবার মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগ জানান। এতে মন্দিরের ভাবমূর্তিও নষ্ট হচ্ছিল। 

সোমেশ্বর স্বামী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দিরের ভাবমূর্তি রক্ষার্থেই সেখানে বিয়ে বন্ধ করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকে। অনেকে আবার বিষয়টিতে অসন্তুষ্ট। বেশি বাড়াবাড়ি হচ্ছে বলে দাবি তাঁদের। সুপ্রিম কর্টের আইনজীবী এ আগরওয়াল বলেন, “এখনও ধর্মীয় আচারানুষ্ঠান হয় মন্দিরে। শুধুমাত্র বিয়ে বন্ধ রাখা হয়েছে আপাতত। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget