এক্সপ্লোর

জল্পনা উস্কে এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোভন-বৈশাখী

এদিন সন্ধে নাগাদ তৃণমূল মহাসচিবের বাড়িতে যান তাঁরা। 

কলকাতা: জল্পনা উস্কে এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোভন  চট্টোপাধ্যায় এবং  বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধে নাগাদ তৃণমূল মহাসচিবের বাড়িতে যান তাঁরা। 

গতকাল রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যু হয়েছে। গতকালই তাঁর বাড়িতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল মহাসচিবের বাড়িতে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার রাত ৮টা ২৫ নাগাদ পার্থর বাড়িতে পৌঁছন শোভন-বৈশাখী। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে পার্থর বাড়িতে থাকেন তাঁরা। এদিন সন্ধে নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছনোর পরই তৃণমূল মহাসচিবের পায়ে হাত দিয়ে প্রণাম করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বাইরে দাঁড়িয়ে প্রথমে কথা বলেন শোভন চট্টোপাধ্যায়। এরপর তাঁদের নিয়ে ভেতরে যান পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, যে ঘরে তাঁরা বসে কথা বলছিলেন সেখানে তৃতীয় কোনও ব্যক্তি ছিলেন না।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে বৈশাখী বলেন "মুখ্যমন্ত্রী ওঁর বাকি তিন সহকর্মী বিষয়ে যতটা চিন্তিত ছিলেন, শোভনের ক্ষেত্রেও ততটাই ছিলেন। শোভন গ্রেফতার হওয়ার পরে মুখ্যমন্ত্রী আমাদের পাশে ছিলেন। এই জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভনের আন্তরিকতার সম্পর্ক। তিনি শোভনের পরিবারের সদস্যের মতোই। একটা টালমাটাল নির্বাচন পরই উনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। ওঁর থেকে অনেক আশা আছে। শোভনের কাছে দিদিমণির স্থান অথবা দিদিমণির কাছে কাননের স্থান কখনই বদলাবে না।" একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতার সুর শোভনের গলাতেও। কবে সক্রিয় রাজনীতিতে ফিরবেন শোভন চট্টোপাধ্য়ায়? ফিরলে কোন দলে ফিরবেন? জল্পনা জিইয়ে রেখে বৈশাখী এদিন বলেন, "আমি মনে করি সক্রিয় রাজনীতিতে দ্রুত ফিরে আসলে তাতে উনি নিজেও ভাল থাকবেন।" কোনও দলের নাম উল্লেখ না করেই, বৈশাখী বলেন, "আমি দেখেছি কঠিন সময়ে কোনও দল নির্বিশেষে শোভন চট্টোপাধ্যায়ের পাশে থেকেছে সাধারণ মানুষ। যে অধ্যায় শেষ করে দিয়েছি, সেদিকে ফিরে তাকানোর জায়গা নেই।"

কেন জল্পনা? প্রায় দুবছর পর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক হয় শোভন চট্টোপাধ্যায় এবং  বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। ২০১৯ সালের জুলাই মাসে শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন তৃণমূল মহাসচিব। যদিও তারপরেও বিজেপিতে যোগদান করেন শোভন-বৈশাখী। কখনও সক্রিয়, কখনও নিষ্ক্রিয় থাকলেও, বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপি ত্যাগ করেন তাঁরা। ভোট মেটার পর সিবিআই ৪ হেভিওয়েটকে গ্রেফতার করার পর সেখানে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে শোভন, বৈশাখী বলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি তাঁদের কৃতজ্ঞতা বেড়েছে। এমনকী ফেসবুক লাইভেও সে কথা বলেছেন তাঁরা। আর এরইমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। গতকালই রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তৃণমূল মহাসচিবের বাড়িতে। আর এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোভন-বৈশাখীর যাওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget